ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএমপির নতুন অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম পিরোজপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ইঞ্জিনবোট আটক দৌলতখানে  মেঘনায় ট্রলার থেকে পড়ে নিখোঁজের ৩৯দিনেও সন্ধান মেলেনি সোহাগের  ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ পিরোজপুরে সাবেক পুলিশ সদস্যের স্ত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার বরিশালে ফল, গ্যাস ডিমসহ নিত্যপণ্যের দোকানে তদারকি, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা বরিশালে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ বিসিসির ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়ন ও তত্ত্বাবধান কমিটির জরুরি সভা  ঝালকাঠি জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলন  মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা দক্ষিণের সদস্য হাদির অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে গেলেন নেতৃবৃন্দ
  • পিরোজপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ইঞ্জিনবোট আটক

    পিরোজপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ইঞ্জিনবোট আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। 

    শনিবার পিরোজপুরের হুলারহাটে কচা নদী থেকে একটি মাছ ধরার ইঞ্জিনবোট থেকে ওই শাড়ি উদ্ধার করা হয়।

    কোস্ট গার্ডের একটি টহল দল মাছ ধরার ওই বোটটিকে থামার সংকেত দিলে বোটের মাঝি-মাল্লারা বোট রেখে পালিয়ে যান। পরে বিকেলে ফেলে রাখা বোট থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

    কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আশরাফুল আলম জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বরগুনার পাথরঘাটা থেকে কোস্ট গার্ডের একটি টহল দল বলেশ্বর নদীর দক্ষিণ চরদোয়ানী এলাকায় মাছ ধরার ইঞ্জিনবোটটিকে থামার সংকেত দেয়। চালক বোটটি না থামিয়ে চালিয়ে যেতে থাকলে কোস্ট গার্ড বোটটিকে ধাওয়া করে। পরে শনিবার সকালের দিকে কচা নদীর পুরাতন বেকুটিয়া ফেরিঘাট এলাকায় বোটটি আটক করা হয়।

    কোস্ট গার্ড সূত্র জানায়, ট্রলারটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা শাড়িগুলো প্রায় ৩৫০টি বস্তায় রয়েছে। প্রতিটি বস্তায় আনুমানিক ৯০ থেকে ১০০টি শাড়ি থাকতে পারে। তবে উদ্ধার করা মালামালের মোট পরিমাণ ও আনুমানিক বাজারমূল্য শেষ খবর পাওয়া পর্যন্ত নির্ধারণ করতে পারেননি উদ্ধারকারীরা।

    পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান জানান, কোস্ট গার্ড ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামাল গণনা, তালিকাভুক্ত করা ও মূল্য নির্ধারণে বেশ সময় লাগবে।

    তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং উদ্ধার হওয়া মালামাল নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ