ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ বাবুগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, পদ স্থগিত মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত  মঠবাড়িয়ায় মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীদের ভুখা মিছিল  বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল
  • ইতিহাসের এই দিনে

    ইতিহাসের এই দিনে
    ইতিহাসের এই দিনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ মঙ্গলবার, ৬ জুলাই ২০২১। ২২ আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

    ঘটনাবলি:
    ১৪১৫ - চেক ধর্মীয় সংস্কারবাদী জান হুসকে ক্যাথলিক কাউন্সিল কর্তৃক জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়।
    ১৫০৫ - সিকান্দার শাহ লোদির রাজত্বকালে ভয়ানক ভূমিকম্পে আগ্রা বিধ্বস্ত হয়।
    ১৮৮৫- সালের এই দিনে বিখ্যাত ফরাসি চিকিৎসক ও বিজ্ঞানী লুই পাস্তুর রোগপ্রতিরোধক টিকা আবিষ্কার করেন।
    ১৮৭৭ - নিথেতো আলকালা-থামোরা, স্পেনের প্রধানমন্ত্রী।
    ১৯১৯ - বিশ্বের প্রথম বিমান (ব্রিটিশ আর-৩৪) আটলান্টিক পাড়ি দেয়। লন্ডন থেকে নিউইয়র্ক যেতে সময় নেয় ১০৮ ঘণ্টা।
    ১৯৪৪ - সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ রেডিওতে গান্ধীজিকে জাতির জনক অভিধা প্রদান করেন।
    ১৯৪৬ - জর্জ ডব্লিউ বুশ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
    ১৯৪৭ - সোভিয়েত ইউনিয়ন এ. কে. ৪৭ রাইফেল উৎপাদন শুরু করে।
    ১৯৫২ - লন্ডন শহরে শেষবারের মতো ট্রাম চলাচল করে।
    ১৯৫৩ - রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালাভ করে।
    ১৯৭৯ - মিসরে নীল নদের তীরে বিনানুল মূলক নামক গুহায় মিশরের ফেরাউন দ্বিতীয় রেমেসিসের মমি আবিষ্কৃত হয়।
    ১৯৯১ - জার্মান টেনিস তারকা স্টেফিগ্রাফ পর পর তৃতীয়বারের মতো উইম্বলডন জেতেন।
    ১৯৯৯ - ইসরাইলের পার্লামেন্টে ইহুদ বারাককে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন।

    জন্ম:
    ১৮৩৭ - রামকৃষ্ণ গোপাল ভাণ্ডারকর, ভারতীয় গবেষক, প্রাচ্যবিদ ও সমাজসংস্কারক।
    ১৮৬৬ - নগেন্দ্রনাথ বসু, বাংলা ভাষায় প্রথম বিশ্বকোষের সংকলক,প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ।
    ১৯০১ - ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, একজন ভারতীয় শিক্ষাবিদ, লেখক এবং জাতীয়তাবাদী রাজনীতিবিদ।
    ১৯০৬ - বিখ্যাত ভারতীয় পদার্থবিদ এবং শিক্ষাবিদ দৌলত সিং কোঠারি।
    ১৯২৪ - মহিম বরা, ভারতের অসমের একজন গল্পকার, কবি সাহিত্যিক ও শিক্ষাবিদ ছিলেন।
    ১৯৩৫ - ক্যান্ডি বার, মার্কিন স্ট্রিপার, ব্যঙ্গাত্মক নর্তকী, অভিনেত্রী, এবং প্রাপ্তবয়স্ক মডেল।
    ১৯৪১ - ডেভিড ক্রিস্টাল, ব্রিটিশ ভাষাবিজ্ঞানী, একাডেমিক এবং লেখক।
    ১৯৪৬ - জর্জ ডব্লিউ বুশ, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট।
    ১৯৪৬ - পিটার সিঙার, অস্ট্রেলিয়ান দার্শনিক।
    ১৯৫২ - হিলারি ম্যান্টেল, ইংরেজ মহিলা ঔপন্যাসিক, ছোট গল্প লেখিকা, প্রাবন্ধিক।
    ১৯৫৩ - মাহমুদুর রহমান, বাংলাদেশি প্রকৌশলি, সাংবাদিক ও রাজনীতিবিদ।
    ১৯৮৫ - রণবীর সিং, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

    মৃত্যু:
    ১৫৩৫ - থমাস মুর, ইংরেজ আইনজ্ঞ, সমাজবিজ্ঞানী, দার্শনিক, লেখক ও কূটনীতিক।
    ১৮৫৪ - জর্জ সায়মন ও'ম, জার্মান পদার্থবিদ।
    ১৮৯৩ - গি দ্য মোপাসাঁ, ফরাসি কবি, গল্পকার ও ঔপন্যাসিক। 
    ১৯৪০ - জমিরুদ্দিন আহমদ, হাটহাজারী মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক।
    ১৯৬২ - উইলিয়াম ফকনার, সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন সাহিত্যিক।
    ১৯৭১ - লুইস আর্মস্ট্রং, মার্কিন ট্রাম্পেট বাদক ও জ্যাজ সংগীতশিল্পী।
    ২০০২ - ধীরুভাই অম্বানী, ভারতীয় শিল্পপতি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা।
    ২০০২ - জন ফ্রাঙ্কেনহাইমার, মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক।
    ২০১৭ - হরিপদ কাপালী, বাংলাদেশি কৃষক, হরি ধানের উদ্ভাবক।
    ২০১৮ - শোকো আসাহরা, জাপানের নতুন ধর্মীয় সংগঠন ওম শিনরিকিওএর প্রতিষ্ঠাতা।
    ২০২০ - এন্ড্রু কিশোর, বাংলাদেশি গায়ক।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ