ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • খুলনার তিন হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু

    খুলনার তিন হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রাণঘাতী করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে খুলনার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

    মারা যাওয়া ১৭ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে আটজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।

    খুমেক হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত ব্যক্তিরা হলেন- খুলনা মহানগরের চানমারী এলাকার মমতাজ বেগম (৫৫), খালিশপুরের রহিমা পারভীন, সোনাডাঙ্গার মনোয়ারা বেগম (৫০) ও বাগেরহাটের ফকিরহাটের সুব্রত পাল (৪৫)। এছাড়া হাসপাতালের ইয়েলো জোনে উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

    বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- নগরের বড় বয়রা এলাকার নোভা রানী দাশ (৭৫), খুলনার ডুমুরিয়ার নজরুল ইসলাম (৬৮), পাইকগাছার কপিলমুনির শোভা রানী সাহা (৭৫) ও বাগেরহাট সদরের মাহমুদা বেগম (৫৫)।

    জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার খালিশপুরের জিল্লু মিয়া (৬৫), রূপসার নন্দনপুরের শরিফুল ইসলাম (৫২), বাগেরহাটের ফকিরহাটের শারমিন বেগম (৪৫) ও মারিয়া (৩৯) এবং রূপসার রহিম নগরের আমির হোসেন (৬৫)।

    শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকাল পার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যায়নি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ