ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • ফাইনালে আর্জেন্টিনাকেই চান নেইমার

     ফাইনালে আর্জেন্টিনাকেই চান নেইমার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    পেরুর বিপক্ষে ১-০ গোলের জয়ে সবার আগে কোপা আমেরিকার ফাইনালে উঠে গেছে ব্রাজিল ফুটবল দল। মঙ্গলবার ভোরে হওয়া ম্যাচটিতে নেইমারের এসিস্ট থেকে গোল করেন দলকে মহামূল্যবান জয় এনে দিয়েছেন লুকাস পাকুয়েতা।

    সবার আগে ফাইনালে উঠে এখন নির্ভার নেইমার বাহিনী। পেরুকে হারানোর পর ড্রেসিংরুমে নেচে গেয়ে সেরেছেন উদযাপন। এর আগে অবশ্য জানিয়ে গেছেন, দ্বিতীয় সেমিফাইনালের জন্য নিজের পছন্দ-অপছন্দের কথা।


    বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে লড়বে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এই ম্যাচে প্রিয় বন্ধু মেসির দল আর্জেন্টিনার জয় চান ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।

    পেরুকে হারানোর পর সংবাদমাধ্যমে নেইমার বলেছেন, ‘আমি আর্জেন্টিনার সমর্থক। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে তাদেরই সমর্থন দেব। আমি কোপার ফাইনালে আর্জেন্টিনাকেই প্রতিপক্ষ হিসেবে চাই। কারণটা নিশ্চয়ই বলে দিতে হবে না। আর্জেন্টিনায় আমার বেশ কয়েকজন ভালো বন্ধু আছে।’

    তবে প্রিয় বন্ধুদের জন্য সেমিফাইনালে সমর্থন থাকলেও, ফাইনালে কিন্তু নিজেদের জয়ব্যতীত আর কিছুই ভাবছেন না নেইমার। সেটা প্রতিপক্ষ যারাই হোক না কেন। নেইমারের ভাষ্য, ‘ফাইনালে আর্জেন্টিনা উঠলে আমি খুশি হব, কিন্তু সে ম্যাচে ব্রাজিলই জিতবে, প্রতিপক্ষ যে-ই হোক না কেন!’

    সবশেষ ২০০৭ সালের কোপা আমেরিকার ফাইনালে দেখা হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনার। ভেনেজুয়েলায় হওয়া সেই আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল সেলেকাওরা। এবারও তেমন কিছুর আশায় রয়েছেন নেইমার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ