ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • কলম্বিয়া-আর্জেন্টিনা সেমিফাইনাল কাল সকাল ৭টায়

    কলম্বিয়া-আর্জেন্টিনা সেমিফাইনাল কাল সকাল ৭টায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোপা আমেরিকার আগুনে উত্তাপ ছড়ানো ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ 

    কোপা আমেরিকার আগুনে উত্তাপ ছড়ানো ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় কাল সকাল ৭টায়।

    দুই দল সবশেষ মুখোমুখি হয়েছিল জুনে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ ছিল উরুগুয়ে। দম বন্ধ করা শেষ আটের লড়াই ১-১ গোলে শেষ হয়। টাইব্রেকারে ম্যাচটি জিতেছে কলম্বিয়াই। তাই সেমিফাইনালে টাইব্রেকার এড়িয়ে চলতে চাইছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

    তার ভাষায়, ‘আশাকরি ম্যাচটি টাইব্রেকারে গড়াবে না। আর যদি গড়ায়ও আমার আশা সব যেনো ঠিক ঠাক থাকে।’

    ফাইনালে উঠতে মুখিয়ে রয়েছে আর্জেন্টিনা উল্লেখ করে কোচ বলেন, ‘আমরা ম্যাচে জয় তুলে ফাইনাল নিশ্চিত করতে চাই। দলের সবাই ক্ষুদার্ত। ভালো ফল পেতে তারা মরিয়া।’

    কলম্বিয়ার চাওয়াও অভিন্ন। ফাইনালে উঠতে মরিয়া দলটা। এবার মেসিদের বিপক্ষে কোমড় কোষে মাঠে নামতে চায়, ডেভিড ওসপিনা, ইয়েরি মিনা, কুয়াদ্রাদো, মুরিয়েলদের মতো তারকা নির্ভর দলটা।

    রেইনালদো রুয়েদা বলেন, ‘আর্জেন্টিনা দল হিসেবে বেশ অভিজ্ঞ। আপনাকে বুদ্ধি দিয়ে খেলতে হবে। তাদের বিপক্ষে টেক্কা দিতে নিজেদের সেরাটাই দিতে হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ