ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • চট্টগ্রামে করোনায় ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬১১

    চট্টগ্রামে করোনায় ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬১১
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৩৪টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬১১ জনের। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৭ দশমিক ৩৯ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্ত ৬২ হাজার ২০০ জন। এইদিন করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।  

    বুধবার (৭ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টের পাশাপাশি ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এদিন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে সীতাকুণ্ড উপজেলায়।

    সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ৬১১ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬১১ জন এবং উপজেলায় ১৪৬ জন। এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছে ৬২ হাজার ২০০ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭৩৫ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। এদের মধ্যে সকলেই উপজেলা এলাকার বাসিন্দা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ