ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি

    টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি২০ ক্রিকেটে ডাবল সেঞ্চুরির ঐতিহাসিক রেকর্ড গড়েছেন সুবোধ ভাটি। তিনি ভারতের দিল্লি একাদশের হয়ে সিম্বার বিরুদ্ধে একটি ক্লাব ক্রিকেটের ম্যাচে এই রেকর্ড গড়েন। ১৭টি চার ও ১৭টি ছয়ের সাহায্যে মাত্র ৭৯ বলে ২০৫ রান করেন সুবোধ।

    দিল্লি একাদশের হয়ে ওপেন করতে নেমেছিলেন সুবোধ। ক্লাব ক্রিকেটে দারুণ জনপ্রিয় এই অলরাউন্ডার। তার স্ট্রাইক রেট ২৫৯.৪৯। ভাল খেলেও দিল্লি দলে এখনও জায়গা পাননি এই ক্রিকেটার। তবে এই ইনিংস তার জন্য আইপিএলে তার দরজাও খুলে যেতে পারে।

    সুবোধ যা রেকর্ড গড়েছেন তা আন্তর্জাতিক ক্রিকেট বা আইপিএলে কোনও ব্যাটসম্যানের নেই। 

    টি২০ আন্তর্জাতিকে ব্যক্তিগত সবচেয়ে বেশি রানের রেকর্ড আছে অ্যারন ফিঞ্চের দখলে। জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৭২ রান করেছিলেন তিনি। আর আইপিএলে কোনও ইনিংসে সবচেয়ে বেশি রান ক্রিস গেইলের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১৭৫ রান করেছিলেন তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ