ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১২ বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি
  • প্রেস ষ্টিকার লাগিয়ে সিএনজি চলাচল, জরিমানা

    প্রেস ষ্টিকার লাগিয়ে সিএনজি চলাচল, জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কের কালা বিবির দিঘির মোড় এলাকায় লকডাউন ও সরকারি বিধি নিষেধ অমান্য করায় ও অবৈধভাবে সিএসটিভি ষ্টিকার লাগিয়ে দাপিয়ে বেড়ানোর দায়ে সিএনজি অটোরিকশা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২টি মামলায় ছয় হাজার সাতশত টাকা  জরিমানা করা হয়েছে। 

    শনিবার(১০ জুলাই) দুপুর ২ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। তানভীর আহমেদ চৌধুরী জানান, ভূয়া প্রেস ষ্টিকার লাগিয়ে সিএনজি চলাচল ও করোনা ভাইরাস রোধে সরকারের জারিকৃত বিধিনিষেধ অমান্য করে যাত্রী পরিবহন, স্বাস্থ্য বিধি না মেনে মোটরসাইকেল চালানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় হাজার সাতশত টাকা জরিমানা করা হয়েছে। 

    ভূয়া প্রেস ষ্টিকার যাতে আর না লাগায় সেজন্য সর্তক করে দেওয়া হয়েছে। সিএসটিভি ভূয়া ষ্টিকার লাগানে সিএনজি আর দেখলে ট্রাফিক পুলিশকে গাড়ি আটকায়ে মামলা দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ