ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  •  ৪০ ইঞ্চি বর পেলো ৪২ ইঞ্চি কনে !

     ৪০ ইঞ্চি বর পেলো ৪২ ইঞ্চি কনে !
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ঝিনাইদহের শৈলককুপা উপজেলার আউশিয়া গ্রামে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ক্ষীর্নকায় এক নারী ও পুরুষ। এ বিয়ের খবর শুনে ওই গ্রামে শত শত লোক তাদের দেখতে ভিড় করেন।

    শুক্রবার (০৯ এপ্রিল) দিনগত রাতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।  

    বর আব্বাস উদ্দীনের বয়স ৩০ হলেও উচ্চতা মাত্র ৪০ ইঞ্চি। অপরদিকে মিম খাতুনের বয়স ১৮ এবং উচ্চতা ৪২ ইঞ্চি। দুজনের বিয়ে নিয়ে চিন্তায় ছিলেন দুই পরিবার। অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিয়ে হলো এই দুইজনের।  

    বর্তমানে দুই পরিবারে চলছে আনন্দ উল্লাস। আব্বাস উদ্দীন ওই উপজেলার আউশিয়া গ্রামের আজিবর মণ্ডলের ছেলে ও মিম খাতুন একই উপজেলার লক্ষনদিয়া গ্রামের ইউনুস আলীর মেয়ে।

    আব্বাস উদ্দীনের বাবা আজিবর মণ্ডল জানান, আমরা কৃষক পরিবার অনেকদিন ধরে ছেলের জন্য মেয়ে খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে শৈলকুপার লক্ষনদিয়া গ্রামে একটি মেয়ে খুঁজে পাওয়া যায়। আমরা জানতে পারি গ্রামের ইউনুস আলীর একটি মেয়ের আছে। পরে বিয়ের পয়গাম পাঠানোর পর রাজি হয় কনের পরিবার। এরপর আসে সেই মাহেদ্রক্ষণ। শুক্রবার রাতে ছেলে আব্বাস উদ্দীনের সঙ্গে মিমের বিয়ে সম্পন্ন হয়। এই বিয়েতে ১৫ জন বরযাত্রী যায়।  

    শনিবার সকালে বিয়ে বাড়ি গিয়ে দেখা যায় বর-কনে পাশাপাশি বসে খোশ মেজাজে গল্প করছেন। তাদের সুখী দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া চান আব্বাস উদ্দীন ও মিম খাতুন।  


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ