ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সিরিজের মাঝপথে দেশে ফিরে আসছেন মুশফিক

    সিরিজের মাঝপথে দেশে ফিরে আসছেন মুশফিক
    মুশফিকুর রহিম/ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জিম্বাবুয়ে সফরের বাকি অংশ শেষ না করেই দেশে ফিরে আসছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। পারিবারিক কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ না খেলে জিম্বাবুয়ে থেকে আজই (বুধবার) ঢাকা ফিরে আসছেন তিনি। মুশফিকের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

    মুশফিকুকে নিয়ে আলোচনা জিম্বাবুয়ে সফরের আগে থেকেই। একমাত্র ক্রিকেটার হিসেবে এই সফরের টি-টোয়েন্টি সিরিজে না খেলার জন্য বোর্ডের কাছে ছুটির আবেদন জানিয়েছিলেন তিনি। মুশফিকের সে আবদার মেনে তাকে ছুটিও দিয়েছিল বিসিবি। এরপর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলতে গিয়ে চোটে পড়েন মুশফিক। ইনজুরির কারণে একমাত্র টেস্টে তাকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছিল। পরে শঙ্কা উড়িয়ে মাঠে ফেরেন মুশফিক।

    কথা ছিল ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে ২১ জুলাই দেশে ফিরে আসবেন মুশফিক। খেলবেন না টি-টোয়েন্টি সিরিজ। তবে গতকাল (মঙ্গলবার) সংবাদমাধ্যমে খবর আসে, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে অজিদের কঠিন শর্তের কারণে টি-টোয়েন্টি সিরিজ না খেলে উপায় নেই তার। দেশে ফিরলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়।

    তবে একদিন পর আজ বুধবার বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। টি-টোয়েন্টির আগে ১৬ জুলাই থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজেও পাওয়া যাবে না মিস্টার ডিপেন্ডডেবল খ্যাত এই ব্যাটসম্যানকে। পারিবার কারণে সফরের মাঝপথে হুট করে আজই দেশের বিমান ধরছেন তিনি।

    বিসিবি সবাইকে এই মুহুর্তে মুশফিকুর রহিম ও তার পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান রাখতে অনুরোধ করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ