ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • চুয়াডাঙ্গায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩১

    চুয়াডাঙ্গায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩১
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৭। এদিন নতুন করে আরও ১৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

    এদিন জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ৪৯৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ১৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ১৩১ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৬৪ জন, আলমডাঙ্গার ২৫ জন, দামুড়হুদায় ১৭ জন ও জীবননগরের ২৫ জন রয়েছেন।

    চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এ এস এম ফাতেহ আকরাম ঢাকা পোস্টকে বলেন, জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৫৫। উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনই হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ