ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

    চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৩ জনে। এ দিন ৫৪ নমুনা পরীক্ষায় ৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮১.৪৮ শতাংশ।

    এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ২০৯ জনে। এছাড়া নতুন ৩৪ জনসহ জেলায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৯৪৪ জন।

    শুক্রবার (১৬ জুলাই) রাতে পর্যন্ত চুয়াডাঙ্গায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা দুই হাজার ১১২ জন। এর মধ্যে নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন এক হাজার ৯৭৩ জন ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৩৯ জন।

    এদিকে শুক্রবার (১৬ জুলাই) রাতে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ৫৪টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন ৪৪ জনের মধ্যে সদরের ২৯ জন, আলমডাঙ্গায় আট জন, দামুড়হুদা উপজেলায় ৭ জন রয়েছে।

    চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাতেহ আকরাম বলেন, গত ২৪ ঘণ্টয় করোনা আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিন জন। উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন জনই সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন ছিলেন।

    তিনি আরও বলেন, হাসপাতালে প্রতিদিন রোগীর চাপ বাড়ছে। বর্তমানে অক্সিজেনের চাহিদা বেড়েছে। প্রতিদিন ১৫শ থেকে ২ হাজার লিটার অক্সিজেন লাগছে। তবে অক্সিজেনের কোনো ঘাটতি নেই।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ