ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • করোনা: খুলনার চার হাসপাতালে মৃত্যু ২৪

    করোনা: খুলনার চার হাসপাতালে মৃত্যু ২৪
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনার চার হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে রবিবার (১৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

    এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৮ জন করোনায় ও ৭ জন উপসর্গে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দু’জন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে তিনজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় খুলনার চারটি হাসপাতালে ১১ জনের মৃত্যু হয়েছিল।

    খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় ৮ জন ও উপসর্গ নিয়ে ৭ জনসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২০৬ জন। এরমধ্যে রেড জোনে ১৪১ জন, ইয়ালো জোনে ২৬ জন ও আইসিইউতে ২০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন।

    শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, খুলনার দিঘলিয়া উপজেলার সোলাইমান (৮০), পাইকগাছা উপজেলার সামিরুদ্দিন (৭৫) ও যশোরের শার্শা উপজেলার জামতলার কুতুবুদ্দিন (৬৬)। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪২ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন।

    খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, খুলনার বটিয়াঘাটা উপজেলার সুচিত্রা (৬০) ও নড়াইলের লোহাগড়া উপজেলার শামসুন্নাহার (৫৫)। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন। এরমধ্যে ২৯ জন পুরুষ ও ৩৭ জন নারী। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন।

    গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, খুলনার কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গার নীতিশ কুমার বাছাড় (৬৫), তেরখাদার জুনারীর দাউদ আলী তালুকদার (৮০), খুলনা মহানগরীর খানজাহান আলী থানার শিরোমনির মিয়া মাহমুদুর রহমান (৯১) ও যশোর সদরের রোজি (৬৫)। বর্তমানে বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরও ৯৪ জন।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। শনিবার এ হাসপাতালে ৬৪ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ