ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • খুলনার চার হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু

    খুলনার চার হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনার চারটি হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ৮টা থেকে সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

    এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৬ জন করোনায় ও একজন উপসর্গে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে দুইজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু হয়েছে।

    খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ৬ জন ও উপসর্গে একজনসহ ৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬৩ জন। এরমধ্যে রেড জোনে ৮৭ জন, ইয়ালো জোনে ৩৭ জন ও আইসিইউতে ২০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন।

    শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

    মৃতরা হলেন-খুলনা মহানগরীর দোলখোলার সাজ্জাদুল কবির (৫৭) ও দৌলতপুর পাবলা মধ্যপাড়ার খাদিজা বেগম (৫১)। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৩ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চারজন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন।

    খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন-খুলনা মহানগরীর লবণচরা এলাকার রিজিয়া বেগম (৬২)। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬২ জন। এরমধ্যে ২৯ জন পুরুষ ও ৩৩ জন নারী। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

    গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

    মৃতরা হলেন-খুলনা মহানগরীর খালিশপুরের পিয়ারা মজুমদার (৭১), একই এলাকার বকুল রানী দত্ত (৭২) ও যশোর সদরের জেলেমুন্নেছা (৭০)। বর্তমানে হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ৮৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। রবিবার এ হাসপাতালে ৩৫ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া গতকাল রবিবার রাতে খুমেক ল্যাবে ৪৩৬ জনের নমুনা পরীক্ষায় ১১৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

    এরমধ্যে খুলনার ৯৯ জন, বাগেরহাটের ১৬ জন এবং যশোর, গোপালগঞ্জ ও পিরোজপুরের একজন করে করোনা শনাক্ত হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ