ঢাকা শুক্রবার, ০৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • প্রায় ৮৩ লাখ মানুষ ঢাকা ছেড়েছে

    প্রায় ৮৩ লাখ মানুষ ঢাকা ছেড়েছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহা উপলক্ষে ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত প্রায় ৮৩ লাখ মানুষ ঢাকা ছেড়েছে। ঢাকার বাইরে যাওয়া সিমের হিসাব তুলে ধরে এমনটাই জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

    বুধবার (২১ জুলাই) রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান। মন্ত্রী একটি পরিসংখ্যান তুলে ধরে লিখেন, আজ হাতে এলো ১৫ থেকে ২০ জুলাই ২১ ঢাকা ছেড়ে যাওয়া সিমের হিসাব। এই কদিনে ঢাকা ছেড়েছে ৮২ লাখ ৬৭ হাজার ৫৬২টি সিম। 

    তিনি আরও লিখেন, মনে রাখবেন এটি কিন্তু মানুষের হিসাব নয়। একজনের ১৫টা অবধি সিম থাকতে পারে। আবার ১টি সিমের সাথে বহুজন ঢাকা ছেড়ে থাকতে পারে।

    চারটি অপারেটর গ্রামীণ ফোন লিমিটেড, রবি অ্যাজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ওপর ভিত্তি করে পরিসংখ্যানটি তৈরি। 

    এতে দেখা যায়, ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত গ্রামীণ ফোন লিমিটেডের মোট ৩৮ লাখ ৫৪ হাজার ৫৩৪ জন গ্রাহক ঢাকা ছেড়েছেন। একই সময়ে রবি, বাংলালিংক ও টেলিটকের যথাক্রমে ১৯ লাখ ২৬ হাজার ২৮, ২১ লাখ ৩৩ হাজার ৭২৬ ও ৩ লাখ ৫৩ হাজার ২৭৪ জন গ্রাহক ঈদযাত্রায় ঢাকার বাইরে গেছেন। মোট হিসাব করলে গ্রাহকের সংখ্যা দাঁড়ায় ৮২ লাখ ৬৭ হাজার ৫৬২।   
     
    এদিকে পরিবহন খাতের বিশেষজ্ঞ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতউল্ল্যাহ বুধবার বিকেলে ঢাকা পোস্টকে বলেন, ঢাকা থেকে বাসেই গেছেন প্রায় ২৫ লাখ যাত্রী। তার বাইরে ট্রেনে ও লঞ্চে যাত্রীরা গেছেন। সবকিছু পর্যবেক্ষণ করে এটা বলা যায়-এবার অন্তত পৌনে এক কোটি লোক ঢাকা ছেড়েছেন। 

    বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী ঢাকা পোস্টকে বলেন, সিম ব্যবহারকারীর সঙ্গে সিম ব্যবহার করেন না এমন একজন ব্যক্তি যদি থাকেন, সে হিসাব ধরলে কমপক্ষে এক কোটির বেশি লোক ঢাকা ছাড়ার কথা। 

    তিনি বলেন, ২০ জুলাই সবচেয়ে বেশি লোক ঢাকা ছেড়েছেন। ২১ জুলাইও লোকজন বাড়ি যাচ্ছেন। এসব বিভিন্ন তথ্য ও পরিস্থিতি বিবেচনা করে আমরা বলতে পারি-প্রায় পৌনে এক কোটি লোক ঢাকা ছেড়েছেন। কারণ শিশুসহ খুব গরিবদের বড় একটি অংশ মোবাইল ফোন ব্যবহার করে না।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ