ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ৩ আগস্ট থেকে শুরু বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

    ৩ আগস্ট থেকে শুরু বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    জিম্বাবুয়ে সফর শেষ করেই বিশ্রাম নেই বাংলাদেশ ক্রিকেট দলের। অপক্ষে করছে অস্ট্রেলিয়া সিরিজ। এরইমধ্যে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে।

    আগামী ৩ থেকে ৯ আগস্টের মধ্যে নিজেদের মাটিতে অজিদের বিপক্ষে লড়বে টাইগাররা। প্রতিটি ম্যাচই শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াবে। ম্যাচগুলো ডে-নাইট হওয়ার কথা রয়েছে। যদিও এখনও সময় জানানো হয়নি।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেছেন, বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া সফরটি নিয়ে কাজ করছে। করোনা মহামারীতে সিরিজ আয়োজন করা বেশ চ্যালেঞ্জের। তবে আমরা দুই দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের স্বাস্থ্য সুরক্ষা দিতে বদ্ধ পরিকর।

    বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের সূচি

    প্রথম টি-টোয়েন্টি

    ৩ আগস্ট

    দ্বিতীয় টি-টোয়েন্টি

    ৪ আগস্ট

    তৃতীয় টি-টোয়েন্টি

    ৬ আগস্ট

    চতুর্থ টি-টোয়েন্টি

    ৭ আগস্ট

    পঞ্চম টি-টোয়েন্টি

    ৯ আগস্ট


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ