ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • খুলনা বিভাগে করোনায় মৃত্যু ৩০, বেড়েছে শনাক্ত

    খুলনা বিভাগে করোনায় মৃত্যু ৩০, বেড়েছে শনাক্ত
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্তের সংখ্যা। বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৩৬১ জনের।

    এর আগে বৃহস্পতিবার বিভাগে ৪০ জনের মৃত্যু এবং ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

    শুক্রবার (২৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

    স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ও যশোরে ৫ জন করে; মেহেরপুর ও চুয়াডাঙ্গায় ৩ জন করে; মাগুরায় ২ জন ও ঝিনাইদহে একজন মারা গেছেন।

    বাগেরহাটে নতুন করে করোনা কেউ শনাক্ত হয়নি। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৮৩ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৩ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৬১১ জন।

    সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ১৯৬ জন এবং মারা গেছেন ৮২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৯২০ জন।

    ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ২১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৫৯১ জন। মোট মারা গেছেন ২৯৯ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ১৯৩ জন।
     
    ২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ২২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৮২৬ জনের। মোট মারা গেছেন ৮৩ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৭০৯ জন।

    মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৭০৯ জনের। মোট মারা গেছেন ৫৪ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৫৫০ জন।

    ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৮২৩ জন। মোট মারা গেছেন ১৭৯ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ২০ জন।

    ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৮৭১ জনের। মোট মারা গেছেন ৪৬৫ জন এবং সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৫৩ জন।

    চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৬ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৫৭৯ জন। মোট মারা গেছেন ১৪৯ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৫ জন।

    মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৬ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৬২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১২০ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৫১৪ জন।

    খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৫ হাজার ৫৩৫ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ হাজার ১১৫ জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ