ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ১শ টাকায় সয়াবিন, ৫৫ টাকায় ডাল-চিনি বিক্রি করবে টিসিবি

    ১শ টাকায় সয়াবিন, ৫৫ টাকায় ডাল-চিনি বিক্রি করবে টিসিবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কঠোর লকডাউন পরিস্থিতিতে দেশের ভোক্তা সাধারণের কাছে ভর্তুকি মূল্যে তেল, ডাল ও চিনি বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

    রোববার (২৫ জুলাই) টিসিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির মুখপাত্র হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।


    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিসিবি কর্তৃক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর শোকাবহ আগস্ট মাসে কঠোর লকডাউন পরিস্থিতিতে ভোক্তা সাধারণের নিকট ভর্তুকি মূল্যে কতিপয় নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়োজিত ডিলারের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে দেশব্যাপী বিক্রয় করা হবে।

    এতে আরও বলা হয়, বিক্রয় কার্যক্রম আগামী ২৬ জুলাই থেকে শুরু হয়ে ২৬ আগস্ট পর্যন্ত (ছুটির দিন ব্যতিত) চলমান থাকবে। প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য হবে ১০০ টাকা। প্রতি কেজি মশুর ডাল ৫৫ টাকা ও প্রতি কেজি চিনি ৫৫ টাকায় পাওয়া যাবে।    


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ