ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • অলিম্পিকের সর্বকনিষ্ঠ স্বর্ণ জয়ী জাপানের কিশোরী

    অলিম্পিকের সর্বকনিষ্ঠ স্বর্ণ জয়ী জাপানের কিশোরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবারের অলিম্পিকে নারীদের স্ট্রিট স্কেটবোর্ডিং ইভেন্টটি জিতেছে ১৩ বছর বয়সী জাপানের কিশোরী নিশিয়া মোমিজি। অলিম্পিকে এই প্রথম স্কেটবোর্ডিং ইভেন্ট যুক্ত হয়েছে। আরিয়াক পার্কে সোমবার স্কেট-বোর্ডিংয়ের মেয়েদের স্ট্রিট ফাইনালে ১৫.২৬ পয়েন্ট তুলে সেরা হয়েছেন মোমিজি।

    ১৪.৬৪ পয়েন্ট নিয়ে রুপা জিতে চমক দেখিয়েছে রাইসা লিলেও। ব্রাজিলের এই অ্যাথলেটের বয়সও ১৩ বছর! ব্রোঞ্জ পাওয়া জাপানের ফুনা নাকাইয়ামার বয়স ১৬ বছর।

     
    অলিম্পিক ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে যারা খেলেছেন তাদের মধ্যে সবার উপরে রয়েছেন ডিমিট্রিয়াস লন্ড্রাস। যিনি ১০ বছর ২১৮ দিন বয়সে ১৮৯৬-এর অলিম্পিকে যোগদানের মাধ্যমে এই খেতাব অর্জন করেছিলেন। বর্তমানে এই রেকর্ডটি আমেরিকান ডুবুরি মার্জুরি গেষ্টিং নামে গচ্ছিত রয়েছে, যিনি ১৯৩৬ সালে ১৩ বছর ২৬৮ দিন বয়সে বার্লিন অলিম্পিকে স্বর্ণজয়ের মাধ্যমে এই খেতাব অর্জন করেন। নিশিয়া বর্তমান নারী রেকর্ডধারকের থেকে মাত্র কয়েক মাস বড়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ