ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে নেহা বোরার পর ছাড়া পেলেন কেজরিওয়াল-মমতাও
  • ভারতে করোনায় একদিনে প্রাণ হানি আরও ৬৪০

    ভারতে করোনায় একদিনে প্রাণ হানি আরও ৬৪০
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে একদিনে আরও ৬৪০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৩ হাজার ৫০৯ জন। কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার সকালে গত ২৪ ঘণ্টার এই হিসাব দিয়েছে আনন্দবাজার পত্রিকা।

    বেশিরভাগ রাজ্যে সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়াচ্ছে কেরালা। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২২ হাজার ১২৯, যা দেশের দৈনিক সংক্রমণের প্রায় ৫১ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী,  বৃহস্পতিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৫ লাখ ২৮ হাজার ১১৪। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২২ হাজার ৬৬২ জনের।

    দেশে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৬.৮১ শতাংশ। যদিও গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ২.৫২ শতাংশ।

    আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা বেশ কিছুটা কম। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৮ হাজার ৪৬৫ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ৭ লাখ ১ হাজার ৬১২ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৮৪০।

    গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৭ লাখ ২৮ হাজার ৭৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ কোটি ২৬ লাখ ২৯ হাজার ৭৭৩ জনের।

    একদিনে দেশে ৪৩ লাখ ৯২ হাজার ৬৯৭ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাদান শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৪৫ কোটি ৭ লাখ ৬ হাজার ২৫৭ জন টিকা পেয়েছেন দেশে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ