ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গেঞ্জিতে ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা যুবকের অর্ধগলিত মরদেহ কুয়াকাটা সৈকতে উদ্ধার  বরগুনায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকাণ্ড: ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন  বিএম কলেজে লাইব্রেরি অটোমেশন ইন-হাউস ট্রেনিংয়ের উদ্বোধন ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান  চাঁদাবাজি ও রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ক্ষতিগ্রস্তদের মুখ চেপে ধরা হচ্ছে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় বন্যার আভাস খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান ইউপি নির্বাচন অক্টোবর থেকে শুরুর পরিকল্পনা: জাহেদ উর রহমান পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি
  • ইতিহাসের এই দিনে

    ইতিহাসের এই দিনে
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ রবিবার, ১ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ এবং ১৭ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়।

    ঘটনাবলী:
    ১৪৯৮ - ইতালির ক্রিস্টোফার কলম্বাস আমেরিকার মূল ভূখণ্ডে পদার্পণ করেন।
    ১৬৪৮ - সুইজারল্যান্ড স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পায়।
    ১৬৭২ - ব্রিটিশ বিচারব্যবস্থা চালু হয়।
    ১৬৯৮ - ইংরেজ কুঠিয়াল জব চার্নক কলকাতা নগর পত্তন করেন।
    ১৭৭৩ - ব্রিটিশ পার্লামেন্ট উপমহাদেশে শাসন সংস্কারের উদ্দেশ্যে ‘রেগুলেটিং এ্যাক্ট’ আইন বিধিবদ্ধ করে।
    ১৭৭৪ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকৃত ভারতবর্ষের রাজধানী হয় কলকাতা।
    ১৭৭৪ - যোশেফ প্রিস্টলি অক্সিজেন আবিষ্কার করেন।
    ১৮৩৪ - ব্রিটিশ উপনিবেশগুলোতে দাসপ্রথা বাতিল।
    ১৮৬১ - দেবেন্দ্রনাথ ঠাকুরের অর্থায়নে ও মনোমোহন ঘোষের সম্পদনায় পাক্ষিক ‘ইন্ডিয়া মিরর’ প্রকাশিত।
    ১৮৯৪ - প্রথম চীন-জাপান যুদ্ধ শুরু হয় কোরিয়া নিয়ে।
    ১৯১৪ - জার্মানী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্ব যুদ্ধ শুরু।
    ১৯২০ - ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব ভারতের পেশাদার ফুটবল ক্লাব কলকাতায় প্রতিষ্ঠিত হয়।
    ১৯৫৩ - ভারতে বেসরকারি বিমান সংস্থার জাতীয়করণ হয় এবং ইণ্ডিয়ান এয়ারলাইন্স গঠিত হয়।
    ১৯৬০ - আফ্রিকার দেশ বেনিন ফরাসী উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
    ১৯৬৪ - বেলজিয়ান কঙ্গোর নাম পরিবর্তন হয়ে রিপাবলিক অব কঙ্গো হয়।
    ১৯৬৭ - পূর্ব জেরুজালেমকে গ্রহণ করে নেয়।
    ১৯৭১ - বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে নিউইয়র্কে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত।
    ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় পেরু।
    ১৯৭৫ - ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাড এবং আলবেনিয়া ছাড়া অন্য ইউরোপীয় দেশের শীর্ষ নেতাদের সম্মেলন শুরু হয়।

    জন্ম:
    ১৭৪৪ - জঁ-বাতিস্ত লামার্ক, ফরাসি সৈনিক, প্রকৃতিবিদ ও শিক্ষাবিদ। (মৃ. ১৮২৯)
    ১৮৬১ - স্যামি জোন্স, অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড়। (মৃ. ১৯৫১)
    ১৮৮১ - অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায়, বাঙালি শিল্প সমালোচক ও অধ্যাপক। (মৃ. ১৯৭৪)
    ১৮৯৫ - বাঙালি পতঙ্গবিশারদ ও উদ্ভিদবিদ গোপালচন্দ্র ভট্টাচার্য।(মৃ.১৯৮১)
    ১৯১৫ - মোমতাজ আলী খান, বাংলাদেশি লোকসঙ্গীতশিল্পী, গীতিকার ও সুরকার। (মৃ. ১৯৯০)
    ১৯১৯ - মির্জা নূরুল হুদা, পূর্ব পাকিস্তানের গভর্নর। (মৃ. ১৯৯১)
    ১৯১৯ - স্ট্যানলি মিডলটন, ব্রিটিশ ঔপন্যাসিক। (মৃ. ২০০৯)
    ১৯২২ - এ কে নাজমুল করিম, বাংলাদেশি শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী। (মৃ. ১৯৮২)
    ১৯২৪ - ফ্রাঙ্ক ওরেল, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট খেলোয়াড় ও জামাইকান সিনেটর। (মৃ. ১৯৬৭)
    ১৯২৮ - এম আর খান, বাংলাদেশি অধ্যাপক, চিকিৎসক ও শিশুরোগ বিশেষজ্ঞ। (মৃ. ২০১৬)
    ১৯৩০ - ফজলুল হালিম চৌধুরী - ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো। (মৃ. ১৯৯৬)
    ১৯৩৩ - মীনা কুমারী , ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও কবি ।(মৃ.৩১/০৩/১৯৭২)
    ১৯৩৫ - জিওফ পুলার, ইংরেজ ক্রিকেট খেলোয়াড়। (মৃ. ২০১৪)
    ১৯৩৮ - নাজমুল হক, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার। (মৃ. ১৯৭১)
    ১৯৪০ - মোজাম্মেল হোসেন, বাংলাদেশি চিকিৎসক, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। (মৃ. ২০২০)
    ১৯৪২ - আব্দুর রাজ্জাক, বাংলাদেশি ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী। (মৃ. ২০১১)
    ১৯৪৬ - খুরশিদ আলম, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।
    ১৯৪৮ - মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশি রাজনীতিবিদ।
    ১৯৬২ - আবু সাইয়ীদ, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক।
    ১৯৬৩ - দেমিয়ান বিচির, মেক্সিকান-মার্কিন অভিনেতা।
    ১৯৬৫ - স্যাম মেন্ডেজ, ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র পরিচালক।
    ১৯৯৭ - নিগার সুলতানা, বাংলাদেশি প্রমিলা ক্রিকেট খেলোয়াড়।

    মৃত্যু:
    ১৮৪৬ - দ্বারকানাথ ঠাকুর, বাংলার নবজাগরণের উল্লেখযোগ্য ব্যক্তি। (জ. ১৭৯৪)
    ১৯১১ - কনরাড ডুডেন, জার্মান ভাষাতাত্ত্বিক। (জ. ১৮২৯)
    ১৯২০ - বাল গঙ্গাধর তিলক, ভারতীয় পণ্ডিত ও ভারতীয় জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী এবং স্বাধীনতা কর্মী। (জ.২৩/০৭১৮৫৬)
    ১৯৪৪ - ম্যানুয়েল এল. কুয়েজন, ফিলিপিনো রাজনীতিবিদ। (জ. ১৮৭৮)
    ১৯৮৫ - স্যান্ডি বেল, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (জ. ১৯০৬)
    ১৯৮৭ - আবু সাঈদ চৌধুরী, বাংলাদেশের ২য় রাষ্ট্রপতি। (জ. ১৯২১)
    ১৯৯৯ - নীরদচন্দ্র চৌধুরী, তৎকালীন ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার খ্যাতনামা বাঙালি লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। (জ.২৩/১১/১৮৯৭)
    ২০০৫ - সৌদি আরবের বাদশাহ ফাহাদ।
    ২০০৯ - কোরাজন অ্যাকুইনো, ফিলিপিনো রাজনীতিবিদ। (জ. ১৯৩৩)
    ২০১৪ - এল. কে. সিদ্দিকী, বাংলাদেশের ৭ম ডেপুটি স্পিকার। (জ. ১৯৩৯)


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ