ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গেঞ্জিতে ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা যুবকের অর্ধগলিত মরদেহ কুয়াকাটা সৈকতে উদ্ধার  বরগুনায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকাণ্ড: ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন  বিএম কলেজে লাইব্রেরি অটোমেশন ইন-হাউস ট্রেনিংয়ের উদ্বোধন ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান  চাঁদাবাজি ও রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ক্ষতিগ্রস্তদের মুখ চেপে ধরা হচ্ছে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় বন্যার আভাস খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান ইউপি নির্বাচন অক্টোবর থেকে শুরুর পরিকল্পনা: জাহেদ উর রহমান পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি
  • ইতিহাসের এই দিনে

    ইতিহাসের এই দিনে
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ এবং ১৯ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়।

    ঘটনাবলী:
    ১১০৮ - ফ্রান্সের রাজা ষষ্ঠ লুই সিংহাসনে আরোহণ করেন।
    ১৪৯২ - ইতালির বিশিষ্ট নাবিক ক্রিস্টোফার কলোম্বাস তার সমুদ্র যাত্রা শুরু করেছিলেন।
    ১৪৯২ - স্পেন থেকে ইহুদিদের বের করে দেওয়া হয়।
    ১৭৯৫ - গ্রিনভিল চুক্তি স্বাক্ষরিত।
    ১৮৫৮ - জন স্মীক কর্তৃক নীল নদের উৎস আবিষ্কার।
    ১৮৮২ - ব্রিটিশ নৌ সেনাদের সুয়েজ খাল দখল।
    ১৯১৪ - তুরস্ক জার্মানির সঙ্গে সামরিক চুক্তি।
    ১৯১৪ - পানামা খালের মধ্য দিয়ে প্রথম জাহাজ চলতে শুরু করে এবং এই খালের উদ্বোধন হয়।
    ১৯১৪ - ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
    ১৯১৪ - প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে।
    ১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালিয়ান বাহিনী ব্রিটিশ সোমালিল্যান্ড আক্রমণ করে।
    ১৯৪১ - জার্মানি রাশিয়ার একটি এলাকা দখল করে নেয়।
    ১৯৫৪ - ভারতে পরমাণু শক্তি বিভাগ গঠিত হয়।
    ১৯৫৬ - তদানিন্তন পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) এ নির্মিত প্রথম বাংলা চলচ্চিত্র মুখ ও মুখোশ মুক্তি পায়।
    ১৯৬০ - আফ্রিকা মহাদেশের অন্যতম দেশ নাইজার পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং জাতিসঙ্ঘের সদস্যভুক্ত হয়।
    ১৯৯৪ - ভারতের দিল্লিতে অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থানে প্রথম হৃদযন্ত্র প্রতিস্থাপনের চিকিৎসা করা হয়।
    ১৯৯৯ - পূর্ব তিমুরে নির্বাচনে স্বাধীনতার পক্ষে রায়ের মধ্য দিয়ে স্বাধীন পূর্ব তিমুরের অভ্যুদয় ঘটে।

    জন্ম
    ১৮৫৬ - অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রধানমন্ত্রী আলফ্রেড ডেকিন।
    ১৮৮৬ - মৈথিলীশরণ গুপ্ত প্রখ্যাত আধুনিক হিন্দি কবি।(মৃ.১২/১২/১৯৬৪)
    ১৯০৫ - দোলোরেস দেল রিও, মেক্সিকান অভিনেত্রী। (মৃ. ১৯৮৩)
    ১৯১৬ - শাকিল বাদায়ুনি,ভারতীয় উর্দু কবি,লেখক ও গীতিকার।(মৃ.২০/০৪/১৯৭০)
    ১৯৩০ - নির্মল সেন, বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ।
    ১৯৩৯ - উৎপলকুমার বসু, বাংলা সাহিত্যে হাংরি আন্দোলন-এর একজন খ্যাতনামা কবি।(মৃ.০৩/১০/২০১৫)
    ১৯৪৮ - জঁ-পিয়ের রাফারাঁ, ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী।
    ১৯৫১ - ড. আতিউর রহমান

    মৃত্যু
    ১২৭২ - সপ্তম হিজরীর বিশিষ্ট মনীষি ও ধর্মীয় ব্যক্তিত্ব গীয়াস উদ্দীন আব্দুল করিম ইবনে আহমদ।
    ১৪৬০ - স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় জেমস।
    ১৭২১ - ইংরেজ ভাস্কর ও কাঠ খোদাই শিল্পী গিনলিং গিবনস।
    ১৮৪৬ - প্রখ্যাত আলেম সাহেবে জাওয়াহের বা রত্নের স্বত্তাধিকারী হিসাবে খ্যাত শেখ মো: হাসান নাজাফী।
    ১৯২৮ - সৈয়দ আমীর আলী, ভারতীয় মুসলিম আইনজ্ঞ এবং কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি।(জ.০৬/০৪/১৮৪৯)
    ১৯৫৪ - বিশিষ্ট ফরাসী লেখিকা সিডেন গ্যাবরিয়াল কোল্ট এই ধরাপৃষ্ঠ।
    ১৯৫৭ - দেবদাস গান্ধী , মহাত্মা গান্ধীর কনিষ্ঠ পুত্র এবং খ্যাতনামা সাংবাদিক।(জ.২২/০৫/১৯০০)
    ১৯৭৫ - অমর বসু, ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী।(জ.০৬/০২/১৮৯১)
    ১৯৭৮ - সাংবাদিক ও লেখক মোহাম্মদ ওয়ালিউল্লাহ।
    ১৯৮২ - জ্যোতিরিন্দ্র নন্দী,বাঙালি সাহিত্যিক।(জ.২০/০৮/১৯১২)


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ