ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • দেশে করোনায় আরও ৩ চিকিৎসকের মৃত্যু

    দেশে করোনায় আরও ৩ চিকিৎসকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও তিন চিকিৎসক প্রাণ হারিয়েছেন।এই তিনজনের মধ্যে একজন নারী চিকিৎসক রয়েছেন।সোম ও মঙ্গলবার এই তিন চিকিৎসকের মৃত্যু হয়েছে।


    বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মেডিকেল কলেজের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ মঙ্গলবার বিকাল ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন। আর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক ডা. এএফএম শফিউদ্দিন পাতা।

    এতে জানানো হয়, গতকাল (সোমবার) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজের স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা. জাকিয়া রশীদ (শাফী)।

    বিএমএ জানায়, ৫০ বছর বয়সী ডা. শামীম ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩২তম ব্যাচের শিক্ষার্থী।ডা. শফিউদ্দিন ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী।তিনি বরিশাল জেলার সিভিল সার্জন হিসেবে সরকারি চাকরি থেকে অবসরে যান।আর ৪৬ বছর বয়সী ডা. জাকিয়া রশীদ ছিলেন ঢাকা মেডিকেল কলেজের কে-৫০ ব্যাচের শিক্ষার্থী।

    এসব চিকিৎসকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিএমএ।

    করোনায় গত বছরের ১৫ এপ্রিল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশে প্রথম চিকিৎসক হিসেবে মৃত্যুবরণ করেন সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ।সেই থেকে এখন পর্যন্ত ১৮০ জন চিকিৎসকের প্রাণ কেড়েছে এই করোনাভাইরাস।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ