ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • খুলনার তিন হাসপাতালে ৯ জনের মৃত্যু

    খুলনার তিন হাসপাতালে ৯ জনের মৃত্যু
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনার তিনটি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (০৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ৬জন, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুইজন, এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। তবে, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ও খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি।

    খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৬জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনা মহানগরীর সোনাডাঙ্গার মীর আব্দুর রশিদ (৮২), সদরের মাসুসা (৪৬), তেরখাদা উপজেলার সেলিনা বেগম (৬০), বাগেরহাটের রামপালের জবেদা বেগম (৯০), কচুয়ার মমতাজ বেগম (৬৩) ও নড়াইলের লোহাগড়া উপজেলার নজরুল ইসলাম (৬০)। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১২ জন। এরমধ্যে রেড জোনে ৩৯ জন, ইয়ালো জোনে ৪০ জন ও আইসিইউতে ২০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১জন।

    বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- নগরীর ৪৭/৫০ বকসিপাড়া মেইন রোডের নাসরিন নাহার (৫৫) ও শিপইয়ার্ড জিন্নাহপাড়া এলাকার হোসনেয়ারা বেগম (৬২)। বর্তমানে এই হাসপাতালে ৬৫ জন ভর্তি রয়েছেন। এরমধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন ও সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৫ জন।

    বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন, গোপালগঞ্জের মোকসেদপুরের কবিতা সরকার (৩০)। বর্তমানে বেসরকারি এই হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ৫৭জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৭জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।

    শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনায় কারো মৃত্যু হয়নি। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৮ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দুজন রোগী ভর্তি হয় ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।

    খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন। এরমধ্যে ১২জন পুরুষ ও ২৩ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ