ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • আজ ৩টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক 

    আজ ৩টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ভয়ঙ্কর করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত ‘কঠোর লকডাউনে’ টানা বন্ধের আগের দিন আজ মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংকগুলো।  সোমবার (১২ এপ্রিল) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    চলমান লকডাউনে আগের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোতে  সোমবার (১২ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন চলে। মঙ্গলবারও তা হওয়ার কথা ছিল। কিন্তু ১ সপ্তাহের জন্য ব্যাংক বন্ধের আগে গ্রাহকদের সুবিধার জন্য লেনদেনের সময় ২ ঘণ্টা বাড়ানো হল।

    করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে বুধবার (১৪ এপ্রিল) থেকে ১ সপ্তাহ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

    তার সঙ্গে মিল রেখে ১৪ থেকে ২১ এপ্রিল বাংলাদেশের সমস্ত তফসিলি ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে চালু থাকবে এটিএম এবং ইন্টারনেটের এর মাধ্যমে লেনদেন।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ