ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ২৪ ঘণ্টায় ২৩৭ জন ডেঙ্গু আক্রান্ত 

    ২৪ ঘণ্টায় ২৩৭ জন ডেঙ্গু আক্রান্ত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনে দিনে এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত চব্বিশ ঘণ্টায় সারাদেশে ২৩৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। যা গতকালের (মঙ্গলবার) তুলনায় আজ (বুধবার) ডেঙ্গু রোগীর সংখ্যা কম ছিল।

    বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য মতে, মঙ্গলবার ২৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল আজকে ২৩৭ জন আক্রান্ত হয়েছেন।

    বিজ্ঞপ্তিতে আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২৩৭ জন। এদের মধ্যে ২২১ জনই ঢাকার আর ঢাকার বাইরে ১৬ জন।

    স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ৫৮ জন রোগী ভর্তি। এর মধ্যে ঢাকাতেই আছে এক হাজার ৪ জন, আর বাকি ৫৪ জন অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ৩ হাজার ৬৮৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২ হাজার ৬১৭ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ৮ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ