ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
  • চেকপোস্টে গাড়ি চাপায় পুলিশ সদস্য নিহত

    চেকপোস্টে গাড়ি চাপায় পুলিশ সদস্য নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বসানো চেকপোস্টে মাইক্রোবাস চাপায় কর্তব্যরত মো. রাব্বী ভূইয়া (২৭) নামে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরাফাত হোসেন নামে আরেকজন সহকর্মী।

    বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে দোহাজারী হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত রাব্বী ভূইয়া নরসিংদী জেলার পলাশ থানার মালিথা চরসিন্দু এলাকার মোজাম্মেল হকের ছেলে। নিহত ও আহত দুইজনই দোহাজারী হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।  

    দোহাজারী হাইওয়ে থানা সূত্রে জানা যায়, থানার সামনে চেকপোস্ট বসায় হাইওয়ে থানা পুলিশ। কক্সবাজার হতে চট্টগ্রামগামী সাদা রংয়ের মাইক্রোবাস (চট্টমেট্রো-চ-১১-৫২২৫) চেকপোস্ট দেখে গাড়ির গতি কমিয়ে দেয়। কিন্তু চেকপোস্টের সামনে এসে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালানোর সময় চেকপোস্টে থাকা মো. রাব্বী ভূইয়াকে চাপা দেয়। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। কনস্টেবল মো. আরাফাত হোসেন মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন। তিনি দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।  

    সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, মাইক্রোবাস চাপায় পুলিশের এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছে। মাইক্রোবাসটি দোহাজারী পৌরসভা এলাকায় রাস্তায় ওপর রেখে অজ্ঞাত চালক পালিয়ে গেছে। মাইক্রোবাস জব্দ করে দোহাজারী হাইওয়ে থানায় রাখা হয়েছে। মরদেহও হাইওয়ে থানায় রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ