ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • সিনোফাের্মর সাড়ে ৭ কোটি টিকা কিনবে বাংলাদেশ

    সিনোফাের্মর সাড়ে ৭ কোটি টিকা কিনবে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস প্রতিরোধে টিকাদানে গুরুত্ব দিচ্ছে সারা বিশ্ব।বাংলাদেশ সরকারও সব দিক থেকে টিকা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।বর্তমানে দেশে টিকা সংকট দেখা দিয়েছে।এ পরিস্থিতিতে নতুন আশা জাগানিয়া খবর এসেছে সরকারের পক্ষ থেকে।


    চীনের সিনোফার্ম থেকে সাড়ে ৭ কোটি ডোজ টিকা কিনছে সরকার।ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে দেড় কোটি ডোজ টিকার দাম। 

    বৃহস্পতিবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

    ড. মোমেন জানান, বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের আওতায় চলতি মাসেই দেশে ৪৪ লাখ টিকা আসবে।এর মধ্যে আগামী সপ্তাহে আসছে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ। আর এ মাসের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা আসবে।এ ছাড়া আগামী মাসে কোভ্যাক্স থেকে আসবে ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা।

    এছাড়াও কোভ্যাক্সের বাইরে চলতি মাসে বিভিন্ন উৎস থেকে ক্রয় করা টিকাও দেশে আসবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

    উল্লেখ্য, ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে গণটিকা দেওয়ার কথা ছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে গতকাল (বুধবার) জানানো হয়, টিকার সংকটে এই কর্মসূচি বন্ধ করা হয়েছে। তবে সীমিত পরিসরে টিকাদান চলবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ