ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গেঞ্জিতে ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা যুবকের অর্ধগলিত মরদেহ কুয়াকাটা সৈকতে উদ্ধার  বরগুনায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকাণ্ড: ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন  বিএম কলেজে লাইব্রেরি অটোমেশন ইন-হাউস ট্রেনিংয়ের উদ্বোধন ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান  চাঁদাবাজি ও রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ক্ষতিগ্রস্তদের মুখ চেপে ধরা হচ্ছে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় বন্যার আভাস খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান ইউপি নির্বাচন অক্টোবর থেকে শুরুর পরিকল্পনা: জাহেদ উর রহমান পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি
  • ইতিহাসের এই দিনে

    ইতিহাসের এই দিনে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ শনিবার, ৭ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ এবং ২৩ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়।

    ঘটনাবলী
    ১৬৭৫ - রয়াল গ্রিনউইচ অবজারভেটরি স্থাপিত হয়।
    ১৮২১ - মিসৌরি আমেরিকার ২৪তম রাজ্যে পরিণত হয়।
    ১৯১১ - ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সর্বপ্রথম বেতন গ্রহণের পক্ষে ভোট দেন।
    ১৯১৩ - বলকান যুদ্ধ অবসানে বুখারেস্ট চুক্তি সম্পন্ন হয়।
    ১৯১৪ - অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে।
    ১৯২০ - প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত ওসমানিয় সাম্রাজ্যের সাথে মিত্র পক্ষের একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।
    ১৯৩৭ - চীনের গুরুত্বপূর্ণ থংজং হ্রদ ও কানতুং প্রদেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য জাপান হামলা চালায় এবং দুই বছর ঐ দেশ দু’টির মধ্যে যুদ্ধ চলে।
    ১৯৪৫ - দ্বিতীয় মহাযুদ্ধের অন্তিম লগ্নে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
    ২০০৭ - বাংলাদেশের আকাশ থেকে বিশাল আকৃতির একটি বরফ খণ্ড পড়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের পাশের একটি বাড়ির ক্ষয়ক্ষতি হয়।

    জন্ম
    ১২৬৭ - দ্বিতীয় জেমস, তিনি ছিলেন আরাগনের।
    ১৩৯৭ - দ্বিতীয় আলবার্ট, তিনি ছিলেন জার্মানির রাজা।
    ১৭০২ - মুহাম্মদ শাহ, ভারতের মুঘল সম্রাট ছিলেন। (মৃ. ১৭৪৮)
    ১৭৪০ - স্যামুয়েল আর্নল্ড, তিনি ছিলেন ইংরেজ সঙ্গীত স্রষ্টা।
    ১৭৭৯ - কার্ল রিটার, একজন প্রখ্যাত জার্মান ভূগোলবিদ। (মৃ. ১৮৫৯)
    ১৮১০ - কামিল বেন্স, তিনি ছিলেন ইতালিয়ান রাজনীতিবিদ ও ১ম প্রধানমন্ত্রী।
    ১৮৪৫ - আবাই কুনানবিউলি, তিনি ছিলেন কাজাখ কবি, সুরকার ও দার্শনিক।
    ১৮৬৫ - আলেকজান্ডার গ্লাযুনভ, তিনি ছিলেন রাশিয়ান সুরকার, কন্ডাক্টর ও শিক্ষাবিদ।
    ১৮৬৮ - প্রমথ চৌধুরী, বাঙালি প্রাবন্ধিক, কবি ও লেখক।(মৃ.০২/০৯/১৯৪৬)
    ১৮৭১ - অবনীন্দ্রনাথ ঠাকুর, ভারতীয় চিত্রশিল্পী এবং লেখক। (মৃ.০৫/১২/১৯৫১)
    ১৮৭৪ - হার্বার্ট হুভার, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১তম রাষ্ট্রপতি।
    ১৮৭৬ - মাতা হারি, একজন ওলন্দাজ নর্তকী। (মৃ. ১৯১৭)
    ১৮৭৯ - যোহানেস কৎজ, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। (মৃ. ১৯৩১)
    ১৯০২ - অ্যান হার্ডিং, মার্কিন মঞ্চ, চলচ্চিত্র, বেতার ও টেলিভিশন অভিনেত্রী। (মৃ. ১৯৮১)
    ১৯১১ - নিকোলাস রে, মার্কিন চলচ্চিত্র পরিচালক। (মৃ. ১৯৭৯)
    ১৯১৩ - ওয়লফগাং পাউল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।
    ১৯২৮ - জেমস র‍্যান্ডি, কানাডীয়-আমেরিকান অবসরপ্রাপ্ত মঞ্চ যাদুকর এবং বৈজ্ঞানিক সংশয়ী।
    ১৯৩৩ - এলিনর অস্ট্রম, একজন মার্কিন অর্থনীতিবিদ। (মৃ. ২০১২)
    ১৯৩৭ - ডন উইলসন, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। (মৃ. ২০১২)
    ১৯৪৩ - মোহাম্মদ বাদি, মিশরীয় মুসলিম ব্রাদারহুডের অষ্টম প্রধান গাইড( মুরশিদ)।
    ১৯৪৭ - আনোয়ার ইব্রাহীম, তিনি ছিলেন মালয়েশিয়ার শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৭ম উপ-প্রধানমন্ত্রী।
    ১৯৪৮ - গ্রেগ চ্যাপেল, অস্ট্রেলিয়ার সাবেক ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
    ১৯৫১ - জুয়ান ম্যানুয়েল সান্তোস, তিনি কলম্বিয়ার ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৫৯ তম প্রেসিডেন্ট।
    ১৯৫৯ - কোনরাড এলস্ট, বেলজিয়াম প্রাচ্যবিদ এবং লেখক।
    ১৯৫৯ - আলী শাহ, জিম্বাবুয়ের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও ধারাভাষ্যকার।
    ১৯৫৯ - রসানা আরকুয়েটে, তিনি আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।
    ১৯৬০ - ডেভিড ডুকভ্‌নি, একজন মার্কিন অভিনেতা।
    ১৯৬০ - আন্তোনিও বান্দেরাস, তিনি স্প্যানিশ অভিনেতা ও প্রযোজক।
    ১৯৬২ - সুজান কলিন্স, তিনি আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।
    ১৯৬৩ - ফুলন দেবী, তিনি ছিলেন ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ।
    ১৯৬৬ - জিমি ওয়েলস, মার্কিন ব্যবসায়ী এবং উইকিপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা।
    ১৯৭০ - ব্রেন্ডন পল জুলিয়ান, তিনি নিউজিল্যান্ড বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার ও সাংবাদিক।
    ১৯৭১ - ডমিনিক কর্ক, ইংল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
    ১৯৭৩ - হাভিয়ের আদেলমার জানেত্তি, আর্জেন্টিনা সাবেক ফুটবল।
    ১৯৭৪ - মাইকেল শ্যানন, মার্কিন অভিনেতা ও সঙ্গীতজ্ঞ।
    ১৯৭৪ - হাইফা আল-মনসুর, তিনি সৌদি আরবের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক।
    ১৯৭৫ - শার্লিজ থেরন, দক্ষিণ আফ্রিকান-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক।
    ১৯৭৫ - ইলহান মান্সিজ, তিনি তুর্কি সাবেক ফুটবলার।
    ১৯৮০ - ওয়েড ব্যারেট, তিনি ইংরেজ মুষ্টিযোদ্ধা, কুস্তিগীর ও অভিনেতা।
    ১৯৯০ - লুকাস টিল, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

    মৃত্যু
    ০৮৪৭ - আল আবু জাফর হারুন ইবনে মুহাম্মদ আল মুতাসিম, তিনি ছিলেন আব্বাসীয় খলিফা।
    ১৭২৩ - গুইলাউমে ডুবইস, তিনি ছিলেন ফরাসি অঙ্কবাচক ও রাজনীতিবিদ।
    ১৭৫৯ - ষষ্ঠ ফেরডিনান্ড, তিনি ছিলেন স্পেনের রাজা।
    ১৮১৩ - রামরাম বসু বাংলা গদ্যসাহিত্যের আদি লেখকদের একজন।(জ.১৭৫৭)
    ১৮৪৮ - জনস জ্যাকব বার্জেলিয়াস, একজন সুয়েডীয় রসায়নবিদ ছিলেন। (জ. ১৭৭৯)
    ১৯৩৮ - কনস্তান্তিন স্তানিস্লাভ্‌স্কি, ছিলেন একজন রুশ মঞ্চ অভিনেতা ও নির্দেশক। (জ. ১৮৬৩)
    ১৯৪১ - রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতবর্ষের প্রথমনোবেল বিজয়ী বাঙালি কবি ও সাহিত্যিক। (জ. ১৮৬১)
    ১৯৫৬ - হরেন্দ্র কুমার মুখার্জি খ্যাতনামা বাঙালি শিক্ষাবিদ ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল।(জ.০৩/১০/১৮৭৭)
    ১৯৬৬ - আলবার্ট উক্সিপ, তিনি ছিলেন এস্তোনিয়ান অভিনেতা, উদ্ভিদবিজ্ঞানী ও অনুবাদক।
    ১৯৭১ - বাঙালি কবি, সাংবাদিক ও রাজনীতিবিদ সরোজ দত্ত।(জ.১৯১৪)
    ১৯৭৩ - জ্যাক গ্রিগরি, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। (জ. ১৮৯৫)
    ১৯৭৪ - রোসারিও ক্যাস্তেলানোস, মেক্সিকান কবি ও লেখক। (জ. ১৯২৫)
    ১৯৭৫ - বার্ট ওল্ডফিল্ড, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
    ১৯৮০ - ইয়াহিয়া খান, তিনি ছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ছিলেন।
    ২০০২ - ক্রিস্টেন নিগার্ড, তিনি ছিলেন নরওয়েজিয়ান কম্পিউটার বিজ্ঞানী ও রাজনীতিবিদ।
    ২০০৮ - আইজাক হায়েজ, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক, প্রযোজক ও অভিনেতা।
    ২০১১ - ন্যান্সি ওয়েক, ব্রিটিশ এজেন্ট হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে কাজ করেছেন। (জ. ১৯১২)
    ২০১৫ - ফ্রান্সেস ওল্ডহ্যাম কেলসি, ছিলেন একজন কানাডীয়-মার্কিন ফার্মাকোলজিস্ট ও চিকিৎসক। (জ. ১৯১৪)
    ২০১৮ - করুণানিধি মুথুবেল, ভারতীয় রাজনীতিক ও ভারতের তামিল নাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী। (জ. ১৯২৪)


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ