ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • পূর্ণ ডোজ টিকা নিয়েছেন ২ দশমিক ৭ শতাংশ মানুষ

    পূর্ণ ডোজ টিকা নিয়েছেন ২ দশমিক ৭ শতাংশ মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে করোনাভাইরাস মোকাবেলায় বৃহস্পতিবার (৫ আগস্ট) পর্যন্ত টিকার প্রথম ডোজ গ্রহণের হার ৩ দশমিক ৪ শতাংশ এবং পূর্ণ অর্থাৎ ২ ডোজ গ্রহণ করেছেন ২ দশমিক ৭ শতাংশ মানুষ।

    যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি, মার্টিন স্কুল ও গ্লোবাল চেইঞ্জ ডাটা ল্যাবের যৌথ গবেষণায় এই তথ্য উঠে এসেছে। তাদের বরাত দিয়ে করোনা টিকার বৈশ্বিক পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা’শিরোনামে প্রকাশিত হয়েছে।


    এই গবেষণায় আরো বলা হয়েছে, বিশ্ব জনসংখ্যার ২.৭ শতাংশ মানুষ কোভিডের প্রথম ডোজটি গ্রহণ করেছে এবং সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছে ১৫ শতাংশ মানুষ। বিশ্বব্যাপী প্রতিদিন ৪০ দশমিক ৪ মিলিয়ন ডোজ দেওয়া হচ্ছে। বাংলাদেশসহ অন্যান্য নিম্নমধ্যম আয়ের দেশে গড়ে মাত্র ১ দশমিক ১ শতাংশ মানুষ কমপক্ষে একটি করে ডোজ নিয়েছে। অপরদিকে উন্নত দেশের মধ্যে গড়ে ৫০ শতাংশ মানুষ ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নিয়েছেন এবং ৮ দশমিক ৪ শতাংশ মানুষ নিয়েছে প্রথম ডোজ।

    আজ থেকে বাংলাদেশে শুরু হয়েছে গণটিকাকরণ কর্মসূচি। সারাদেশে ২৫ বছরের ঊর্ধ্বের জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী ও দুর্গম অঞ্চলের মানুষকে প্রাধান্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে গণটিকাদান কার্যক্রম। দেশের চার হাজার ৬০০টি ইউনিয়নে, এক হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে একযোগে টিকা দেয়া হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে টিকা দিতে কেন্দ্র থাকবে প্রায় ১৪ হাজার। সারা দেশে ৮১ হাজার ১৬৫ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী এ কাজে নিয়োজিত থাকবেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ