ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরো ১২ জনের মৃত্যু

    কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরো ১২ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জনের করোনা এবং একজনের করোনা উপসর্গ ছিলো।

    শনিবার (০৭ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (০৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন।

    তিনি জানান, বর্তমানে হাসপাতালে ১৭৪ জন করোনায় আক্রান্ত রোগী ও ৫২ জন উপসর্গ নিয়ে মোট ২২৬ জন ভর্তি রয়েছে।

    পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২.৮৪ শতাংশ। জেলায় গত প্রায় দেড় মাসের মধ্যে করোনায় শনাক্তের গড় আজকেই সর্বনিম্ন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ