ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গেঞ্জিতে ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা যুবকের অর্ধগলিত মরদেহ কুয়াকাটা সৈকতে উদ্ধার  বরগুনায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকাণ্ড: ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন  বিএম কলেজে লাইব্রেরি অটোমেশন ইন-হাউস ট্রেনিংয়ের উদ্বোধন ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান  চাঁদাবাজি ও রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ক্ষতিগ্রস্তদের মুখ চেপে ধরা হচ্ছে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় বন্যার আভাস খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান ইউপি নির্বাচন অক্টোবর থেকে শুরুর পরিকল্পনা: জাহেদ উর রহমান পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি
  • ইতিহাসের এই দিনে

    ইতিহাসের এই দিনে
    প্রতীকী ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ সোমবার, ৯ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ এবং ২৫ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়।

    ঘটনাবলী
    ১১৭৩ - পিসার টাওয়ার নির্মাণ শুরু হয়।
    ১৬৫৫ - লর্ড কর্নওয়েল ইংল্যান্ডকে ১১ জেলায় বিভক্ত করেন।
    ১৮১০ - নেপোলিয়ান ওয়েস্টফালিয়াকে ফরাসি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন।
    ১৮৩১ - প্রথম বাষ্পীয় রেল ইঞ্জিন চলাচল শুরু হয়।
    ১৮৪২ - মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত নির্ধারিত হয়।
    ১৯০২ - সপ্তম এডওয়ার্ড ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
    ১৯১০ - আলভা ফিসার বৈদ্যুতিক ওয়াশিং মেশিনের প্যাটেন্ট লাভ করেন।
    ১৯১২ - ইস্তাম্বুলে ভূমিকম্পে ৬ হাজার নিহত হয় ও ৪০ হাজার গৃহহীন হয়।
    ১৯১৯ - ইরান ও বৃটিশ সরকারের মধ্যে একটি লজ্জাজনক চুক্তি স্বাক্ষরিত হয়।
    ১৯৪২ -  মহাত্মা গান্ধীর  আহ্বানে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়েছিল আজকের দিনে।
    ১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নাগাসাকি শহরে আমেরিকা কর্তৃক ফ্যাট ম্যান নামের পরমাণু বোমা বিস্ফোরণ, ৩৯ হাজার লোকের মৃত্যু।
    ১৯৪৫ - যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরে দ্বিতীয় আণবিক বোমা বিক্ষেপ করে শহরটিকে ধ্বংসস্তুপে পরিণত করেছিল।
    ১৯৫৮ - আটলান্টিক মহাসাগরের তলদেশ দিয়ে প্রথম কেবল স্থাপন করা হয় ।
    ১৯৬৫ - সিঙ্গাপুর-এর মালয়েশিয়া থেকে পৃথক হয়ে স্বাধীনতা লাভ।
    ১৯৭৪ - ওয়াটারগেট কেলেংকারীর কারণে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হিসাবে রিচার্ড নিক্সন-এর পদত্যাগ এবং ভাইস প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ।
    ১৯৭৫ - পশ্চিমবঙ্গের কলকাতায় প্রথম টেলিভিশনের দূরদর্শনের (বর্তমানে ডিডি বাংলার)আগমন ঘটে।
    ২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।

    জন্ম
    ১৬৩১ - জন ড্রাইডেন, তিনি ছিলেন ইংরেজ কবি ও অনুবাদক।
    ১৭৭৬ - আমেদেও অ্যাভোগাড্রো, ইতালীয় রসায়নবিদ।(মৃ.০৯/০৭/১৮৫৬)
    ১৮৯৬ - জঁ উইলিয়াম ফিস পিয়াজেঁ, তিনি ছিলেন সুইস মনোবিজ্ঞানী ও দার্শনিক।
    ১৮৯৭ - টেড ব্যাডকক, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার। (মৃ. ১৯৮২)
    ১৮৯৯ - পি. এল. ট্রাভেরস, তিনি ছিলেন অস্ট্রেলীয় বংশোদ্ভূত ইংরেজ লেখক ও অভিনেত্রী।
    ১৯১১ - উইলিয়াম আলফ্রেড ফাওলার, মার্কিন পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ.১৪/০৩/ ১৯৯৫)
    ১৯১৪ - টভে জ্যানসন, তিনি ছিলেন ফিনিশ লেখক।
    ১৯২৭ - মার্ভিন লী মিন্সকি, তিনি ছিলেন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ও শিক্ষাবিদ।
    ১৯২৭ - রবার্ট শ - ইংরেজ অভিনেতা, ঔপন্যাসিক ও নাট্যকার। (মৃ.২৮/০৮/ ১৯৭৮)
    ১৯৩১ - মারিও জাগালো, ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড় ও কোচ।
    ১৯৩৬ - বিক্রমণ নায়ার, বিশিষ্ট সাংবাদিক ও অধ্যাপক।(মৃ.৩১/০৫/২০০৪)
    ১৯৩৯ - রোমানো প্রোদি, ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
    ১৯৪৪ - স্যাম এলিয়ট, মার্কিন চলচ্চিত্র অভিনেতা।
    ১৯৪৭ - ফরহাদ মজহার, বাংলাদেশী কবি, কলামিস্ট, লেখক, রাজনৈতিক বিশ্লেষক।
    ১৯৫৩ - জ্যাঁ মারসেল তিরোল, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ও অধ্যাপক।
    ১৯৫৭ - মেলানি গ্রিফিথ, মার্কিন অভিনেত্রী।
    ১৯৬১ - জন কি, তিনি নিউজিল্যান্ডের ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৩৮তম প্রধানমন্ত্রী।
    ১৯৬৩ - হুইটনি হিউস্টন, তিনি আমেরিকান গায়ক, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।
    ১৯৬৮ - এরিক ব্যানা, অস্ট্রেলীয় অভিনেতা ও কৌতুকাভিনয়শিল্পী।
    ১৯৭৩ - ফিলিপ্পো ইনজাঘি, তিনি ইতালিয়ান সাবেক ফুটবলার ও ম্যানেজার।
    ১৯৭৬ - আউড্রেয় টাউটোউ, তিনি ফরাসি মডেল ও অভিনেত্রী।
    ১৯৭৭ - মিকায়েল সিলভেস্ত্রে, একজন ফরাসি ফুটবলার।
    ১৯৮২ - টাইসন গে, মার্কিন স্প্রিন্টার।
    ১৯৮৫ - অ্যানা কেন্ড্রিক, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।

    মৃত্যু
    ১১৭ - টরাজান, রোমান সম্রাট।
    ৩৭৮ - ভালেন্স, রোমান সম্রাট।
    ৮৩৩ - আবু জাফর আবদুল্লাহ আল মামুন ইবনে হারুন, আব্বাসীয় খলিফা।
    ১৫৩৪ - টমাস কাজেটান, ইতালীয় গণিতবিদ ও দার্শনিক।
    ১৮৮৬ - স্যামুয়েল ফার্গুসন, আয়ারল্যান্ডীয় কবি।
    ১৯১৯ - রুগেরো লেওনকাভালো, ইতালীয় সুরকার ও শিক্ষাবিদ।
    ১৯৩২ - জন চার্লস ফিল্ডস, কানাডীয় গণিতবিদ, ফিল্ডস পদকের প্রতিষ্ঠাতা।
    ১৯৪৩ - চাইম সউটিনে, বেলারুশীয় বংশোদ্ভূত ফরাসি চিত্রকর ও শিক্ষাবিদ।
    ১৯৪৬ - আলবার্ট এডওয়ার্ড আর্নেস্ট বার্ট ভগলার, দক্ষিণ আফ্রিকান ক্রিকেট খেলোয়াড়।
    ১৯৪৮ - হুগো বস, জার্মান ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী।
    ১৯৬২ - হেরমান হেস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত সুইজারল্যান্ডীয় কবি ও চিত্রকর।
    ১৯৬৯ - সেসিল ফ্র্যাংক পাওয়েল, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ।
    ১৯৬৯ - শ্যারন টেট, মার্কিন মডেল ও অভিনেত্রী।
    ১৯৭০ - ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বাঙালি বিপ্লবী। (জ. ১৮৮৯)
    ১৯৭৫ - দিমিত্রি শোস্টাকোভিচ, রুশ পিয়ানোবাদক ও সুরকার।
    ২০০০ - জন হারসানয়ি, নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরীয় বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ।
    ২০০৬ - ফিলিপ ই. হাই, ইংরেজ লেখক।
    ২০০৮ - বার্নি ম্যাক, মার্কিন কৌতুকাভিনেতা, অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক।
    ২০০৮ - মাহমুদ দারউইশ, ফিলিস্তিনি লেখক ও কবি।
    ২০১২ - মেল স্টুয়ার্ট, মার্কিন পরিচালক ও প্রযোজক।
    ২০২০ - আলাউদ্দিন আলী, আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী বাংলাদেশি গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। (জ. ১৯৫২)


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ