ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ভারত থেকে আসলো আরও ২০০ টন অক্সিজেন 

    ভারত থেকে আসলো আরও ২০০ টন অক্সিজেন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারত থেকে দেশে এসেছে আরও ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন। সোমবার (৯ আগস্ট) দুপুরে ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি বেনাপোলে পৌঁছায় বলে জানান স্টেশনমাস্টার সাইদুজ্জামান।

    তিনি বলেন, জুলাই মাসে তিন চালানে অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ৬০০ টন ও চলতি আগস্ট মাসের তিন চালানে ৬১৬ টন মেডিকেল অক্সিজেন দেশে এসেছে। এ নিয়ে দেশে মোট এক হাজার ২১৬ টন তরল মেডিকেল অক্সিজেন এলো। এতে প্রায় ১৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।


    অক্সিজেনবাহী ট্রেনটি ভারতের টাটানগর থেকে ছেড়ে এসে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে পৌঁছে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

    বেনাপোল কাস্টম হাউজের উপকমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের পর দ্রুত আনুষ্ঠানিকতা শেষ করে খালাস করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ