ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • খুলনার তিন হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু

    খুলনার তিন হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনার তিন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (১১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

    এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে চারজন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুইজন এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজন করে রোগীর মৃত্যু হয়েছে। তবে খুলনা জেনারেল হাসপাতালে ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।

    খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে।

    মৃত ব্যক্তিরা হলেন- খুলনার বটিয়াঘাটার রাবেয়া (৫০), একই এলাকার আকরাম হোসেন (৭০), বাগেরহাট চিতলমারীর মোবারক শেখ (৯০) এবং ঝালকাটির রাজাপুরের হাসান আলী (৭৫)। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৩ জন। এরমধ্যে রেড জোনে ৪৭ জন, ইয়ালো জোনে ৩৩ জন ও আইসিইউতে ২০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০জন ও সুস্থ হয়ে ৩২ জন বাড়ি ফিরেছেন ।

    শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, খুলনা মহানগরীর দৌলতপুর কারিকরপাড়ার মোমেনা বেগম (৫২) ও দেয়ানার ফজলুর রহমান (৯০)। বর্তমানে হাসপাতালে বর্তমানে করোনা ইউনিটে ২৮জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন আটজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দুজন রোগী ভর্তি ও সুস্থ হয়ে চারজন বাড়ি ফিরেছেন। বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে।

    মৃত ব্যক্তি হলেন, খুলনা মহানগরীর শামসুর রহমান রোডের তরফদার আব্দুল মোতালেব (৫৫)। বর্তমানে এই হাসপাতালের করোনা ইউনিটে ৫০ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ