ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • আজ খুলনায় চার মাস পর সর্বনিম্ন মৃত্যু

    আজ খুলনায় চার মাস পর সর্বনিম্ন মৃত্যু
    প্রতীকী ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনায় দীর্ঘ চার মাস পর অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বনিন্ম একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়েছে। তবে মৃত রোগী নড়াইল জেলার বাসিন্দা। ফলে গত ২৪ ঘণ্টায় খুলনা জেলার কোনো বাসিন্দার করোনায় মৃত্যু হয়নি।

    করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর গত ১ এপ্রিল খুলনায় মাত্র একজনের মৃত্যু হয়েছিলো। এরপর গত ৮ আগস্ট খুলনার দুটি হাসপাতালে দুই নারীর মৃত্যু হয়।

    খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় অন্তরা (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি নড়াইলের লোহাগড়ার বাসিন্দা। বর্তমানে ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৯ জন। এরমধ্যে রেড জোনে ৪৬ জন, ইয়ালো জোনে ৪০ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিইউতে ১৩ জন ভর্তি রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২২ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

    এদিকে, শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে এবং বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোন করোনা রোগীর মৃত্যু হয়নি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ