ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • দুর্ঘটনার ভয়ে সন্তানসহ পদ্মায় ঝাঁপ!

    দুর্ঘটনার ভয়ে সন্তানসহ পদ্মায় ঝাঁপ!
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পদ্মায় ফেরির পন্টুন থেকে দুর্ঘটনার ভয়ে নিজেকে বাঁচাতে সন্তানসহ নদীতে ঝাঁপ দেন এক নারী। এসময় কোলে চার বছর বয়সী কন্যা সন্তান ছিল।

    শুক্রবার সকাল ৯টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার ৫নম্বর ঘাটে ‘শাহ আলী’ ফেরিতে ওঠার সময় এ ঘটনা ঘটে।
     

    তবে তাৎক্ষণিক তাদের উদ্ধার করেছেন স্থানীয়রা। জানা গেছে, ওই নারীযাত্রীর নাম রোকসানা বেগম (২৯)। তার কোলের কণ্যা শিশুর নাম মেহরাব হোসেন (৪)। তারা মাগুরার শ্রীপুর উপজেলার হোচা ইছাপুর গ্রামের হাসানুজ্জামানের স্ত্রী-সন্তান। সপরিবারে তারা ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন।

    উদ্ধারের পর মা ও শিশু দু’জনই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ