ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • দেশের সব মেডিকেল কলেজ খুলতে ৪ শর্ত

    দেশের সব মেডিকেল কলেজ খুলতে ৪ শর্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের সব মেডিকেল কলেজ ২১ আগস্ট থেকে খুলতে পারে। প্রথমদিকে এমবিবিএস ও বিডিএস কোর্সের দ্বিতীয় ও পঞ্চম বর্ষের ক্লাস নেয়া হবে। এরমধ্য দিয়েই দীর্ঘ প্রায় দুই বছর পর সশরীরে পাঠদান শুরু হতে পারে।

    এরই মধ্যে মেডিকেল পড়ুয়া এমবিবিএস ও বিডিএস কোর্সের দ্বিতীয় ও পঞ্চম বা শেষ বর্ষে সরাসরি ক্লাস চালুর বিষয়ে চার শর্ত বা পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

    শুক্রবার কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ আগামী ২১ আগস্ট বা নিকটবর্তী যেকোনো তারিখ থেকে এমবিবিএস ও বিডিএস কোর্সে দ্বিতীয় বর্ষ ও পঞ্চম ও শেষ বর্ষের ক্লাস চালু করার বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শ কমিটির মতামত চেয়ে চিঠি দিয়েছে। চিঠিতে জানানো হয়, এসব ছাত্র-ছাত্রীদের দুই ডোজ টিকা দেওয়া হয়েছে।

    স্বাস্থ্যবিধি মেনে চলা সাপেক্ষে প্রাথমিকভাবে কমিটির সদস্যরা এসব বর্ষের ক্লাস শুরুর পক্ষে মত দিয়েছেন। একইসঙ্গে কমিটির পক্ষ থেকে নিচের বিষয়গুলো মেনে চলার জন্য বলা হয়েছে-

    ১. ক্লাস শুরুর আগে সব ছাত্র-ছাত্রীদের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর প্রশিক্ষণ করাতে হবে।

    ২. সঠিকভাবে মাস্ক পড়া ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

    ৩. হাসপাতালের ওয়ার্ড ক্লাসে ছাত্র ছাত্রীদের সঠিকভাবে সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সংক্রমণের ওপর নজরদারি রাখতে হবে।

    ৪. সংক্রমিত ছাত্র-ছাত্রীদের চিকিৎসা এবং তাদের সংস্পর্শে আসা ছাত্র-ছাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ