ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

    কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।

    শনিবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    মৃত ব্যক্তির নাম লিয়াকত আলী (৭২)। তিনি ময়মনসিংহের তারাকান্দা থানার রামচন্দ্রপুর এলাকার জমির শেখের ছেলে।

    কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ জানান, ময়মনসিংহের তারাকান্দা থানায় ০৩(৮)২০০১ নম্বর মামলায় ২০১৯ সালের ২০ মার্চ আদালত লিয়াকত আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এরপর থেকে তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। পরে ২০১৯ সালে ৬ মে তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তখন থেকেই তিনি এ কারাগারে বন্দি ছিলেন।

    তিনি আরও জানান, শনিবার সকালে কারাগারে লিয়াকত আলী অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ৯টার দিকে পরীক্ষা-নিরীক্ষা করে লিয়াকত আলীকে মৃত ঘোষণা করেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।  

    আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ