ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • করোনায় খুলনায় আরো ১৬ মৃত্যু, শনাক্ত ৩৯৬ জন

    করোনায় খুলনায় আরো ১৬ মৃত্যু, শনাক্ত ৩৯৬ জন
    প্রতীকী ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে খুলনা বিভাগে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাঁরা। একই সময়ে করোনা পজিটিভ হিসেবে  শনাক্ত হয়েছেন ৩৯৬ জন।

    আজ রবিবার (২২ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ চারজনের মৃত্যু হয়েছে খুলনা ও যশোরে। তিনজন মারা গেছেন ঝিনাইদহে। আর নড়াইল, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় মারা গেছেন দুইজন করে।

    এর আগে গতকাল শনিবার (২১ আগস্ট) বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে শনাক্ত হয়েছিলেন ২১১ জন।

    গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনা সংক্রমণের শুরু থেকে আজ রবিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন এক লাখ ছয় হাজার ৬৫৬ জন।

    আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৯১৯ জন। আর ৯২ হাজার ১৭০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ