ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে ডিজিটাল নিরাপত্তা মামলায় বিএনপি নেতা কারাগারে

    ঝালকাঠিতে ডিজিটাল নিরাপত্তা মামলায় বিএনপি নেতা কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামালকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে পুলিশ তাকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে। এ সময় তাঁর পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী। বিচারক শেখ মো. আনিসুজ্জামান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমেরিকা থেকে বিমানে দেশে আসার পরপরই শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে ধানের শীষের প্রার্থী ছিলেন। 

     পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে ঝালকাঠির রাজাপুর থানায় রফিকুল ইসলাম জামালের নামে গত ৭ জুলাই রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। রাজাপুর শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাব্বির খান বাদী হয়ে এ মামলা করেন।  মামলার বিবরণে জানা যায়, বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল তাঁর নিজের ফেসবুক আইডি থেকে গত ৪ জুলাই রাত ১০ টা ৩১ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদদের জড়িয়ে একটি পোস্ট দেন। এতে রাষ্ট্রের ভাবমূর্তি ও প্রধানমন্ত্রীর সম্মান ক্ষুন্ন করা হয়। এ পোস্টটি বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে মিথ্যা ও মনহানিকর তথ্য প্রচার করার সামিল বলেও মামলায় উল্লেখ করা হয়। 

     জামালের আইনজীবী মো. শাহাদাত হোসেন জানান, রফিকুল ইসলাম জামাল তাঁর ভাইয়ের অসুস্থতার খবর শুনে সম্প্রতি আমেরিকায় গিয়েছিলেন। শনিবার সকাল ১০টায় কাতার এয়ারলাইনসের একটি বিমানে দেশে ফেরার পর তাঁকে বিমানবন্দর থেকে আটক করা হয়। সেখান থেকে তাকে রাজাপুর থানায় পাঠানো হয়। রাজাপুর থানা পুলিশ রবিবার দুপুরে তাকে আদালতে হাজির করে।  


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ