ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • টিকার জট খুলতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

    টিকার জট খুলতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা টিকার জন্য নিবন্ধন করে দু-তিন সপ্তাহ অপেক্ষা করেও টিকার এসএমএস বা ক্ষুদে বার্তা না পাওয়ার অভিযোগ রয়েছে। আবার এসএমএস পাওয়ার পর কেন্দ্রে গিয়েও টিকা না পেয়ে ফেরত আসছেন অনেকে। এমন বাস্তবতায় টিকার জট খুলতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

    নির্দেশনা প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, প্রতিটি টিকাদান কেন্দ্রে উপচেপড়া ভিড়ের খবর আমাদের কাছে আসছে। টিকার এই জট খুলতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কেন্দ্রগুলোতে বুথ বাড়ানো এবং প্রয়োজনে সাবসেন্টার করার নির্দেশনা দেয়া হয়েছে।


    রোববার (২২ আগস্ট) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

    তিনি বলেন, টিকার জন্য নিবন্ধন করেছেন এমন অনেকেই এখনও টিকার জন্য অপেক্ষা করছেন। যাদের টিকার এসএমএস বা ক্ষুদে বার্তা যেতে দেরি হচ্ছে তারাও দ্রুত সময়ের মধ্যে টিকা পেয়ে যাবেন। এই প্রক্রিয়াটা আরও সহজ ও নির্বিঘ্ন করতে টিকাদান কেন্দ্রে বুথ সংখ্যা বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে।

    তিনি আরও বলেন, টিকা পেতে সবারই কম-বেশি অপেক্ষা করতে হচ্ছে। আশা করি দ্রুত এই অবস্থার পরিবর্তন হবে।

    যারা টিকা নিতে পারছেন না, তাদেরকে ধৈর্য নিয়ে অপেক্ষা করার কথা জানিয়ে তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে আমাদের প্রস্তুতি সব সময় থাকবে। কারণ, দেশে এখনও শনাক্তের হার ১৬ শতাংশের বেশি। করোনায় সবাইকেই সমান গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

    উল্লেখ্য, রোববার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের মৃত্যু ও নতুন ৪ হাজার ৮০৪ জন করোনা রোগী শনাক্তের তথ্য জানানো হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।

    দেশে করোনায় এখন পর্যন্ত মোট শনাক্ত ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আট হাজার ৪৫৩ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ