ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • কোথাও মেঘ, কোথাও বৃষ্টি

    কোথাও মেঘ, কোথাও বৃষ্টি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সকাল থেকে রাজধানীসহ আশপাশের অনেক জায়গায় রোদের দেখা মেলেনি। মেঘলা আকাশ আর কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি নিয়েই দিন শুরু হয়েছে। তবে দুপুরের পর রোদের দেখা মিলতে পারে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

    সোমবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক ঢাকা পোস্টকে এসব তথ্য জানান। তিনি বলেন, সারাদিন রাজধানীসহ আশপাশের এলাকার আবহাওয়া বেশ ভালো যেতে পারে। সকালের মেঘলা আকাশ দুপুরের পর কেটে যাবে। মাঝে মধ্যে ছিটেফোঁটা বা কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে।


    আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

    তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আর আগামী পাঁচ দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ