ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ২৫ কোটি টাকা আত্মসাত, মিরপুর কলেজের অধ্যক্ষ বরখাস্ত

    ২৫ কোটি টাকা আত্মসাত, মিরপুর কলেজের অধ্যক্ষ বরখাস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাকা আত্মসাতের ঘটনায় মিরপুর কলেজের অধ্যক্ষ মো. গোলাম ওয়াদুদকে সাময়িক বরখাস্ত করেছে কলেজের গভর্নিং বডি। তার বিরুদ্ধে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। রবিবার এ তথ্য জানা গেছে।

    একইসঙ্গে অধ্যক্ষ মো. গোলাম ওয়াদুদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।


    সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শনিবার গভর্নিং বডির সভায় অধ্যক্ষ গোলাম ওয়াদুদকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এ এইচ এম মাহাবুবুর রহমানকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, মিরপুর কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়ার পর তার এমপিও বাতিল করার নির্দেশনা জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। ১৭ আগস্ট আঞ্চলিক উপ-পরিচালককে এমপিও বাতিলের নির্দেশ দেওয়া হয়। এছাড়া কলেজ গভর্নিং বডির সভাপতিকে ফৌজদারি আইনে মামলা করার নির্দেশনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

    এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের তদন্তে ২৫ কোটি টাকার বেশি আত্মসাতের প্রমাণ পাওয়া যায় অধ্যক্ষ মো. গোলাম ওয়াদুদের বিরুদ্ধে। সেই সঙ্গে তার নামে পাওয়া গেছে তিনটি ফ্ল্যাটের সন্ধান। আর আর্থিক দুর্নীতি ছাড়াও বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায় তদন্তে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ