ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • সাদার্নে করোনা সচেতনতায় শিক্ষামূলক বার্তা

     সাদার্নে করোনা সচেতনতায় শিক্ষামূলক বার্তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিক্ষামূলক বার্তা গণমানুষের মাঝে পৌঁছে দিতে অভিনব এক বিজ্ঞাপন তৈরির প্রতিযোগিতা আয়োজন করেছে সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ।

    সম্প্রতি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে এ প্রতিযোগিতার আয়োজন করে ব্যবসা প্রশাসন বিভাগ।

    বিজ্ঞাপনের এবারের বিষয় ছিল- ব্যানার তৈরি ও প্রদর্শন। অ্যাকাডেমিক কোর্সের অংশ হিসেবে বিজ্ঞাপন তৈরির নানা কৌশল ও মূল বিষয় সম্পর্কে ধারণা দিতে বিবিএ শিক্ষার্থীদের অ্যাডভার্টাইজিং ও প্রমোশন  ম্যানেজমেন্ট বিষয়ে জ্ঞানকে সমৃদ্ধকরণ এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে  এ কর্মশালার আয়োজন করা হয়।

    ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুল হুদার পরিকল্পনা ও তত্ত্বাবধানে আয়োজিত  প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান এবং বিশেষ অতিথি ছিলেন বিভাগের প্রধান শাকিনা সুলতানা পমি।

    প্রতিযোগিতায় মোট ১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং তাদের তৈরি ১২টি ব্যানার প্রদর্শিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মতে, এমন প্রতিযোগিতায় অংশগ্রহণের ফলে তাদের সৃজনশীলতা বৃদ্ধির পাশাপাশি প্রচার বিষয়ে বাস্তব ধারণা অর্জিত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনেক বাস্তবমুখি প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষার্থীদের দক্ষতা বৃ্দ্ধিতে আবদান রাখবে সাদার্ন ইউনিভার্সিটি- এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ