ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • ফটো সাংবাদিক শহিদুজ্জামান টিটু'র ৯ম মৃত্যুবার্ষিকী আজ

    ফটো সাংবাদিক শহিদুজ্জামান টিটু'র ৯ম মৃত্যুবার্ষিকী আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৈনিক মতবাদ এর ফটো সাংবাদিক ও রুর‌্যাল জর্নালিস্ট ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান টিটুর ৯ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের ১১ মে রাজধানীর রূপসী বাংলা হোটেল এর সামনে এক কর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।

    ওইদিন তিনি দৈনিক মানবকন্ঠ পত্রিকায় চাকরির বিষয়ে খোঁজ খবর নিয়ে রিকশাযোগে গুলশান-১ থেকে শাহাবাগ ফিরতেছিলেন। এসময় তার সাথে ছিলেন তারই বন্ধু একটি দৈনিক পত্রিকার তৎকালিন সহ-সম্পাদক জান্নাতুল ফেরদৌস।

    পথিমধ্যে হোটেল রূপসী বাংলার সামনে মিরপুর থেকে সদরঘাটগামী ইউনাইটেড পরিবহন কোম্পানির একটি যাত্রীবাহী বাস রিকশার পেছেন থেকে জোরে ধাক্কা দেয়।

    এসময় সাংবাদিক শহিদুজ্জামান টিটু ধাক্কা লেগে রিকশা থেকে পড়ে গেলে বাসটি তার মাথার উপর থেকে চালিয়ে যায়। এতে সাংবাদিক শহিদুজ্জামান টিটুর মাথা চুর্ন-বিচুর্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

    তাঁর মৃত্যুর খবরে বরিশালের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সহকর্মীরা শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান টিটুর বাসভবনে।

    এবারও ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুম সাংবাদিক শহিদুজ্জামান টিটুর রুহের মাগফেরাত কামনায় পারিবারিকভাবে মিলাদ এবং দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে। পাশাপাশি শহিদুজ্জামান টিটুর রুহের মাগফেরাত কামনা করেছেন দৈনিক মতবাদ এর সম্পাদক এস.এম জাকির হোসেনসহ মতবাদ পরিবারবর্গ।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ