ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • নর্থ সাউথের ৬ ট্রাস্টির দেশত্যাগে নিষেধাজ্ঞা

    নর্থ সাউথের ৬ ট্রাস্টির দেশত্যাগে নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অর্থ আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটি পাঁচ ট্রাস্টিসহ ছয় জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালত এ আদেশ দেন।

    মামলার আসামিরা হলেন- নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান এবং মোহাম্মদ শাহজাহান। মামলার আরেক আসামি হলেন আশালয় হাউজিং ও ডেভলপারস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী।

    এদিন দুদকের আইনজীবী এই মামলার ছয় আসামীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। এর আগে গত রোববার আদালত ছয় আসামির আগাম জামিন নামঞ্জুর করেন।

    প্রসঙ্গত, জমি কেনার নামে ৩০৩ কোটি ৮২ লাখ টাকা অতিরিক্ত ব্যয় দেখিয়ে তা আত্মসাত করার অভিযোগ ওঠে নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয় জনের বিরুদ্ধে। এই ঘটনায় দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী মামলা দায়ের করেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ