ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা হোটেল বন্ধ-ভাড়া দ্বিগুণ, কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩
  • পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

    পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনায় মোসা. নাহিদা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের উত্তর আদমপুর গ্রামের হাওলাদার বাড়ির নিজ বসতঘরের বারান্দার কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে স্বজনরা। 

    খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।

    পুলিশ ও এলাকাবাসী জানায়, উত্তর আদমপুর গ্রামের মো. বাবুল হাওলাদারের কন্যা নাহিদা দশমিনা সরকারি আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। সকালে ঘুম থেকে না জাগায় তার মা বারান্দায় গিয়ে নাহিদাকে আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। 

    পরে নাহিদার মা রাহিমা বেগম তার স্বামীকে ডাক দিয়ে দুজনে তার মেয়ের ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

    দশমিনা থানার এসআই আবদুর রহিম জানান, ঘরের আড়ার সাথে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন নাহিদা। তার মা দেখে তার বাবাকে নিয়ে লাশ নামিয়ে আনেন। তদন্ত চলছে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ কেউ বলতে পারেনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ