ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

    ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিলন সিকদার (৩৯) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৮।

    সোমবার  (২৩ অক্টোবর ) সকালে  ঢাকার  সাভারের  বালিয়া বাজার মসজিদ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিলন সিকদার রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার আজাহার আলী সিকদারের ছেলে।

    র‌্যাব-৮ এর উপ-প‌রিচালক মেজর মো.জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিলন সিকদার ধর্ষণ মামলার আসামি। মামলা হলে আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। কিন্তু তিনি পলাতক ছিলেন। ২০০৯ সালে ১৯ আগষ্ট ঝালকাঠি  জেলার  রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে।পরে থানায়একটি ধর্ষণ মামলা হয়।

    তিনি আরও জানান, মামলার পর থেকে পলাতক জীবন-যাপন করে আসছিলেন। বিচার প্রক্রিয়া শেষে  আদালত আসামি মিলন সিকদারকে যাবজ্জীবন সাজা দেন। পরে ঢাকা জেলার সাভার মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রাজাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ