ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে হারাল বাংলাদেশ

    প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে হারাল বাংলাদেশ
    বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। নিজেদের থেকে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে সাবিনা-মারিয়া মান্দারা।

    শুক্রবার (১ ডিসেম্বর) কমলাপুরের সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ নারী ফুটবল দল। টাইগ্রেসদের হয়ে জোড়া গোল করেছেনে তহুরা খাতুন। এ ছাড়া বাকি গোলটি করেন আফিদা খাতুন।

    ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সিঙ্গাপুরকে নিজেদের ঘরের মাঠে পাত্তাই দিল না বাংলাদেশের মেয়েরা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে স্বাগতিকরা। ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। আফিদা খাতুন স্বাগতিকদের হয়ে গোলটি করেন। ম্যাচের ১৫ মিনিটে ২-০ গোলের লিড পায় বাংলাদেশ। মারিয়া মান্দার পাস থেকে গোল করেন তহুরা খাতুন। জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

    দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝড় তোলে বাংলাদেশের মেয়েরা। ৫৯ মিনিটে ৩-০ গোলের লিড নেয় স্বাগতিকরা। মাসুরা পারভিনের দুর্দান্ত অ্যাসিস্টে স্কোর করেন সেই তহুরা। ম্যাচের বাকিটা সময়ে গোলের দেখা পায়নি দুদল। ফলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। দীর্ঘ ৬ বছরের ব্যবধানে সিঙ্গাপুরের বিপক্ষে হারের প্রতিশোধ নিল তহুরা-মারিয়া মান্দারা।
     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ