ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • মারা গেছেন অভিনেতা আহমেদ রুবেল

    মারা গেছেন অভিনেতা আহমেদ রুবেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) পরিচালক নুরুল আলম আতিকের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

    সন্ধ্যায় নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’-এর বিশেষ প্রদর্শনীতে যোগ দেওয়ার কথা ছিল রুবেলের। জানা গেছে, প্রিমিয়ারে যোগ দিতেই আসছিলেন আহমেদ রুবেল। কিন্তু পথে মাথা ঘোরানোয় তিনি পড়ে যান। ঘটনাস্থলেই তার ‍মৃত্যু হয়।

    পেয়ারার সুবাস সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ৫৫ বছর বয়সী আহমেদ রুবেল।

    সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে অভিনয়ের হাতেখড়ি নিয়েছিলেন আহমেদ রাজিব রুবেল ওরফে আহমেদ রুবেল। ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্ম হয়েছিল তার।

    গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নযাত্রা’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ঈদ নাটক ‘পোকা’য় দেখা যায় তাকে। নাটকের  ‘গোরা মজিদ’ চরিত্র দিয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেন।

    ভারী কণ্ঠের অধিকারী এ অভিনেতার বেশ কিছু কাজ দিয়ে নিজের জাত চিনিয়েছিলেন।

    আহমেদ রুবেলের বাবার নাম আয়েশ উদ্দিন। বেড়ে উঠেছেন ঢাকায়। গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লায়। মৃত্যুর আগে গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ